মোঃ মহসিন চৌধুরী
চুয়াডাঙ্গা সদর উপজেলার শেখপাড়া গ্রামে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় ধারালো অস্ত্র, ইলেকট্রিক স্টান গান ও ব্যাটনসহ মো. রিকন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা অস্থায়ী সেনা ক্যাম্প (৩৬ এডি)-এর মেজর মো. সালমান হকের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল শেখপাড়া গ্রামের রিকনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বসতঘর তল্লাশি করে ১টি দেশীয় রামদা, ১টি তলোয়ার, ১টি চাকু, ১টি ইলেকট্রিক স্টান গান, ১টি ব্যাটন এবং ১টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক মো. রিকন মৃত আব্দুল সেলিমের ছেলে এবং শেখপাড়া গ্রামের বাসিন্দা। অবৈধ অস্ত্র ও সরঞ্জামসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানার ওসি জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ অস্ত্রধারী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন