জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

 

মোয়াজ উদ্দিন

জয়পুরহাট আক্কেলপুরে টাকা চুরির অভিযোগে নির্যাতনের মাধ্যমে এক মাইক্রোবাস চালক সুজন মন্ডল (৩০) কে, হত্যার অভিযোগে ইউপিসদস্যসহ ৪ জনের নামে মামলা করেছেন নিহতের স্ত্রী। মামলার পর পুলিশ দু'জনকে 
গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় গত বৃহস্পতিবার নিহতের স্ত্রী মারুফা আকতার ইউপি সদস্য সেলিম হোসেন সহ ৪ জনের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা করেছেন। মামলার পর আব্দুল কুদ্দুস ও তার স্ত্রী সোনা ভানুকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃরা হলো, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের পাকুরডাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুস (৪৫) ও  স্ত্রী সোনা ভানু (৩০)।
নিহত সুজন আক্কেলপুর উপজেলার কাশিড়া পুকুরপাড় গ্রামের বাসিন্দা ওসমান আলীর ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় গোপীনাথপুর ইউনিয়নের পাইকর ডারিয়া গ্রামে সুজনের খালু আব্দুল কুদ্দুসের বাড়িতে টাকা চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়। পরে গোপিনাথপুর  ইউপি সদস্য সেলিম হোসেন জিজ্ঞাসাবাদের নামে তাকে কাশিড়া বাজার হাট অফিসে নিয়ে গিয়ে সারারাত দফায় দফায় নির্যাতন করে। সকালে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের  রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মামলায় এ পর্যন্ত দু'জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আঃ সালাম

1

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন

2

মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

3

ভোলাহাটে কোটি কোটি টাকার রেশম প্রকল্পের অর্থ আত্মসাতের ব্যাপ

4

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

5

দুর্গাপুরে বিরিশিরি একাডেমিতে ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের উদযাপ

6

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

7

গজারিয়ায় কুখ্যাত নয়ন–পিয়াস ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য রমজ

8

আজ ৬ ডিসেম্বর ছাতক শহর মুক্ত দিবস

9

ঘুষ নেওয়ার প্রমাণ মিললে চাকরি ছাড়ব: ডিসি মো. সারওয়ার

10

কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির কর্মীসভা

11

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

12

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যাল

13

বার-বার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলেও নিরব প্রশাসন অভিযোগ

14

রায়গঞ্জে টপসয়েল লুট: চক্রের ৪ সদস্য আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড

15

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

16

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান: প্রে

17

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়

18

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

19

দ্বিতীয় বিয়ে করার খাবারে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনা/ঙ্গ

20