জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১ লক্ষ টাকার মদ ও দুটি গরু জব্দ করেছে বিজিবি

মোঃ গোলাম জাকারিয়া 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ ও ৬টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।

বিজিবি জানায়,গত সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

গত সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,ফতেপুর বিওপি শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া গ্রাম থেকে ৪৪ বোতল ভারতীয় মদ,বাখেরআলী বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুর্যনারায়নপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ২টি গরু, জহুরপুরটেক বিওপি হতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের সালাম মেম্বরপাড়া গ্রাম থেকে ২টি গরু ও তেকোনাপাড়া গ্রাম হতে ২টি গরু জব্দ করে। 

জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও জানান এই অধিনায়ক।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি,এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং সাম্প্রতিক সময়ে শীত মৌসুমে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

 
 
  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় বিএনপি মিথ্যাচারের করছে এমন দাবীতে জামায়তী ইসলামের সংব

1

মসজিদের মিনার থেকে পড়ে রঙমিস্ত্রি নিহত

2

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

3

নোয়াখালী ৫ কবিরহাটে বিএনপির শীত বস্র বিতরন

4

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

5

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

6

সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়ে ত্রিশালে মহড়া

7

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

8

নরসিংদী পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ

9

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

10

মাদক

11

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

12

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

13

ভয়াবহ নিত্যদিনের বাস্তবতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে য

14

বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট গড়তে কাজ করবে

15

দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন

16

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

17

ডিবি পুলিশের সফল অভিযানে চাচার হোটেল মালিকের বাসায় দস্যুতার

18

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

19

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

20