জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি দখল ও হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

 চাঁপাইনবাবগঞ্জের রামকৃষ্টপুর এলাকায় বসতবাড়ি থেকে একটি পরিবারকে উচ্ছেদ ও হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বাতেন খাঁর মোড়স্থ একটি অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্য পাঠ করেন, ক্রয়সূ্ত্রে জমির মালিক ক্ষুদ্র ব্যবসায়ী মো. আকতারুল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের আগস্ট মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের রামকৃষ্টপুর এলাকায় ২ কাঠা ১৮ পয়েন্টের বসতবাড়িসহ একটি জমি কিনে নেয়। জমির মালিকরা প্রকৃতপক্ষে পৈতৃক সূত্রে পাওয়া জমিগুলো আমার কাছে বিক্রি করেছিল। যথাযথ নিয়মকানুন মেনে চরজোতপ্রতাপ মৌজার আরএস দাগ ৯৩৩ ও ৯৩৫ নম্বর দাগের জমিগুলো ক্রয় করি। কেনার পর পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করি। কিন্তু অনৈতিক ও অন্যায়ভাবে আমার জমি ও দোকানঘর দখলের জন্য একটি কুচক্রী মহল নানরকম ষড়যন্ত্র শুরু করে। এর ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর মাস্তান ও গুন্ডা বাহিনী বসতবাড়ি ও দোকানঘর দখল করতে আসে। এসময় আমার স্ত্রীকে হামলা করে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। 

তিনি আরও বলেন, সন্ত্রাসী বাহিনী আমার স্ত্রী মোসা. ফাহমিদা সুলতানাকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করে। এমনকি বাড়িতে থাকা মোট ছয় ভরি স্বর্ণালংকার ও ওয়ার ড্রপের উপরের ড্রয়ারে থাকা নগদ ৮ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা লুটপাট করে। এ ঘটনায় আদালতে মামলা করলে এখনও সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দিচ্ছে। আমি এর ন্যায় বিচার চাই। জমির প্রকৃত মালিক মৃত মেহেদী হাসানের মা ও প্রথম স্ত্রীর দুই সন্তানের কাছ থেকে কিনে নিলেও দ্বিতীয় স্ত্রী ফাতেমা খাতুন পুরোটাই নিজের বলে দাবি করে এই লুটপাট ও মারধরের ঘটনা ঘটিয়েছে বলে জানান আকতারুল। সংবাদ সম্মেলনে আকতারুলের স্ত্রী আহত ফাহমিদা খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম জানান, আদালতে মামলা হয়ে থাকলে তদন্তের জন্য তা আমাদের কাছে আসবে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

1

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

2

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

3

ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ কমিটির ৩১ নেতা পদত্য

4

মহান বিজয় দিবসে বীরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

5

চুয়াডাঙ্গায় তিনদিন সূর্য্যরে দেখা মেলেনি, তীব্র শীত অনুভূত হ

6

ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

7

ঠাকুরগাঁওয়ে ৮৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক ধানের বীজ বিত

8

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

9

চাঁপাইনবাবগঞ্জে অন্ধকল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

10

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

11

মরিচ্যা চেকপোস্ট ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

12

দুটি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামল

13

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

14

কালিয়াকৈরে গীতা পাঠ ও প্রার্থনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কাম

15

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

16

মধ্যনগরে পিআইও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ভ্যাট-আয়কর দ

17

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

18

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

19

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল

20