জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে নতুন নীতিমালা বাস্তবায়নে বিএডিসির ডিলারদের সংবাদ সম্মেলন

মোঃ গোলাম জাকারিয়া 


চাঁপাইনবাবগঞ্জে এবার পাল্টা সংবাদ সম্মেলন করে সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নতুন নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছে বিএডিসি’র সার ডিলাররা। 

বুধবার ২২ অক্টোবর দুপুরে জেলা শহরের আলাউদ্দিন হোটেলে  সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ সোহেল। 

এ সময় তিনি বলেন, সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নতুন নীতিমালা অত্যন্ত সময়োপযোগী করে প্রণয়ন করা হয়েছে। এ নীতিমালা বাস্তবায়ন করা হলে বিএডিসি ও বিসিআইসি’র ডিলারদের মধ্যে সারের সুষম বরাদ্দ হবে। এতে করে মাঠ পর্যায়ে সার নিয়ে যে নৈরাজ্য সৃষ্টি হয় তার অবসান ঘটবে।

সংবাদ সম্মেলনে সারের কমিশন বাড়ানোর দাবি জানিয়ে বলা হয়, ৩০ বছর আগে সার বিক্রি করে ডিলাররা যে কমিশন পেতেন, এখনও সে হারেই কমিশন পাচ্ছেন। অথচ এ সময়ের মধ্যে পরিবহন খরচ, গুদাম ভাড়া, কর্মচারীর পারিশ্রমিকসহ সবখাতেই ব্যয় বেড়েছে কয়েকগুন। কমিশন বাড়ানো না হলে ডিলাররা দুর্নীতিতে উৎসাহিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএডিসি সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সদস্য আসাদুজ্জামান বাবু, মতিউর রহমানসহ অন্যরা। 

এর আগে, গত ১৯ অক্টোবর নতুন নীতিমালা প্রত্যাখ্যান করে বিদ্যমান নীতিমালা বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। তারও আগে সংবাদ সম্মেলনে বিদ্যমান সার নীতিমালা বহালের দাবি জানায় বিএফএ।     

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের আলানুর দাখিল মাদ্রাসায় আলোচনা ও

1

জামালপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

2

কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত

3

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

4

মাদকমুক্ত কাজিপুর গড়তে জিরো টলারেন্স নীতির ঘোষণা সেলিম রেজা

5

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

6

আমাদের কাজ চুরি করা নয়

7

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা–সহ ৮ জন গ্রেপ্তার

8

ঢাকা ১: ভোটের মাঠে ফিরলেন হাত পাখা ও হরিণের প্রার্থী

9

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে

10

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

11

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

12

ভাঙ্গড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রদল নেতার বাবার মৃত্যু

13

হাদি হত্যাকাণ্ডে উত্তাল পাঁচবিবি, শিক্ষার্থীদের মানববন্ধন

14

আলমগীর কবিরের আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফেরাত ও স্মরণসভা অ

15

কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ

16

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্য

17

দিনাজপুরে বিএনপি'র প্রার্থী নিয়ে দ্বন্দ্বে সুযোগ নিচ্ছে জাম

18

রায়গঞ্জে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

19

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

20