এস এম সিয়াম
প্রকাশঃ 12-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় চায়ের দোকানে তালা দেওয়ার অভিযোগ জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে ‘টিএসসি’ এলাকায় একটি চায়ের দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী দোকান মালিক মো. মিন্টু হাসান ইসমাইল অভিযোগ করেছেন, চাঁদা না দেওয়ায় অভিযুক্ত ছাত্রদল নেতা আজিজুল হাকিম আকাশ তার দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন।
মিন্টু হাসান ইসমাইল জানান, গত ৫ আগস্টের পর দোকানটি ফাঁকা হলে আকাশ নামের ওই ছাত্রদল নেতা সেটি দখল করেন। পরবর্তীতে তিনি তার পরিচিত একজনকে বসানোর পর তিন দিনেই দোকান ছেড়ে দেন। এরপর মিন্টু দোকানটি নেন। তার ভাষ্য অনুযায়ী, আকাশ দোকানের মালামালসহ দোকান দেওয়ার জন্য তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। সে সময় টাকা না থাকায় মিন্টু ধার করে ২৫ হাজার টাকা আকাশকে দেন।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, এরপর দুই মাস যেতে না যেতেই আকাশ বিভিন্ন সমস্যার কথা বলে তার কাছ থেকে আরও এক-দুই হাজার টাকা নেন। পরবর্তীতে মাসিক ২ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও আকাশ দৈনিক ২০০ টাকা দাবি করতে থাকেন। মিন্টু টাকা দিতে না চাইলে আকাশ হঠাৎ এসে দোকানের জায়গাটি নিজের দাবি করেন এবং তাকে দোকান ছেড়ে দিতে বলেন। এরপর এসে তিনি দোকানের মালামালসহ তালা লাগিয়ে দেন বলে জানান মিন্টু।
অভিযুক্ত ছাত্রদল নেতা আজিজুল হাকিম আকাশ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি চাঁদা চেয়েছি বা টাকা নিয়েছি—এ অভিযোগ ভিত্তিহীন। আমার জেলা-কল্যাণের এক ছোট ভাইকে সহায়তা করতে দোকানটি নেওয়া হয়েছিল। দোকানটি ঠিকমতো না চলায় অন্য কাউকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি এখনো বিষয়টি জানি না। খোঁজ নিচ্ছি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, “বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, একজন সাধারণ ব্যবসায়ীর এমন অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির ৬ নেতা বহি

1

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

2

কবিরহাট পৌরসভা জিরো পয়েন্ট ধানের শীষের পক্ষে এক বিশাল জনসভা

3

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’

4

গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

5

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সিলেটের তরুণদের সঙ্গে মতবিনিময় করলেন ত

6

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

7

স্বামীর সন্ধান ও শ্বশুরবাড়ির নির্যাতনের প্রতিবাদে নারীর সংব

8

হাঁপানিয়ায় টমটম ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ

9

ভাঙ্গুড়ায় বাবার পর মাকে হারিয়ে দিশেহারা ২ শিশু

10

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

11

ময়মনসিংহে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের ২৩৩তম স্কাউটিং কোর্স

12

তুহিন হত্যার প্রতিবাদে -সন্ত্রাসীদের দ্রুত শাস্তি চেয়ে ঝালকা

13

জামালপুরে পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্

14

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

15

ইতিহাস ওপ্রকৃতির মেলবন্ধন দিনাজপুর

16

হাটহাজারী মাদ্রাসায় ডা. শফিকুর রহমানের বক্তব্য

17

আলুর বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষক

18

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯০ তম দুর্গা পূজা

19

বরিশালে অনুষ্ঠিত হয়েছে আন্তধর্মীয় সম্প্রীতির আঞ্চলিক সংলাপ

20