লিয়াকত আলী লাভলু।।
"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি "
এ প্রতিপাদ্যকে সামনে রেখে চরভদ্রাসন উপজেলা মৎস্য অধিদপ্তরে উদ্যোগে সকাল ১১ ঘটিকায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
র্যালি টি উপজেলা পরিষদ থেকে শুরু করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।মোহাম্মদ নাইম হোসেন বিপ্লব উপজেলা মৎস্য কর্মকর্তা চরভদ্রাসন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে সভাপতির হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন , সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা , ডঃ মুহাম্মদ আবু ছিদ্দিক হানিফ( ভ্যাটেনিন সার্জন ) উপজেলা প্রাণিসম্পদ সম্পদ অধিদপ্তর চরভদ্রাসন,অন্যানের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহজাহান সিকদার, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা , গোলাম মোস্তফা সদস্য উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটি,মৎস্যজীবী সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আফতাব মুন্সী, এছাড়া উপজেলার সকল মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
এসময় তিনজন সফল মৎস্য জিবি কে পুরস্কৃত করা হয় ।চরভদ্রাসন উপজেলার সফল মৎস্যজীবী পান্নু মোল্লা, আব্দুল লতিফ বিশ্বাস ও জিল্লু বিশ্বাস ।
এসময় বক্তারা বলেন আপনারা সামান্য লোভ করে চায়না দোয়ারী, কারেন্ট জাল এবং সর্ট দিয়ে যদি মাছ নিধন করেন তবে অল্প সময়ের ভিতরেই নদীতে আর মাছ থাকবে না তাই আসুন আমরা এই পদ্ধতি পরিহার করে সঠিক পদ্ধতিতে মাছ শিকার করব । বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাত বিশেষ ভূমিকা রেখে আসছে মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ।
ইলিশ আহরণে প্রথম, অভ্যন্তরীণ মুক্ত জলাশয় মাছ আহরণের দ্বিতীয়, তেলাপিয়া উৎপাদনে বিশ্বে চতুর্থ, এবং এশিয়ায় তৃতীয় বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম অবস্থানে আছে ।
জাতীয় অর্থনীতিতে মৎস্য খাত জি ডি পিতে অবদান ২.৫৩ শতাংশ মৎস্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বাংলাদেশে মোট মৎস্য উৎপাদন ৫০. ৮০ লক্ষ মেট্রিক টন ২০২৩-২৪ অর্থবছর ।
বাংলাদেশ মাথাপিছু দৈনিক মৎস্য গ্রহণের পরিমাণ ৬৭.৮০ গ্রাম ,(HIES .২০২২ )দেশের প্রায় ১৪ লক্ষ নারীসহ ২ কোটির অধিক অর্থাৎ প্রায় ১২ শতাংশ জনগোষ্ঠী এ সেক্টরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করে আসছে। জিডিপিতে ইলিশের অবদান প্রায় ০.৯১শতাংশ । ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ আহরণ প্রায় ৫.২৯ লক্ষ মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে প্রায়ই ৬১৪৫ কোটি টাকা মূল্যবান প্রায় ৯১ হাজার মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পন্য রপ্তানি করা হয়েছে।
মন্তব্য করুন