জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে প্রতারনা কালে বৃহস্পতিবার দুপুরে এক ভূঞা ম্যাজিষ্ট্রেটকে গ্রেফতার করে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কশিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যায়েদ হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত ভূঞা ম্যাজিষ্ট্রেটকে গ্রেফতারের পর দন্ড দেওয়া হয়। অভিযানের অন্যরা হলেন-চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেন ও মোবাইল কোর্ট পেশকার রাসেল মুন্সি প্রমূখ। আর দন্ড প্রাপ্ত ভূঞা ম্যাজিষ্ট্রেট হচ্ছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়নপুর গ্রামের মৃত মুন্সি আকবর আলীর ছেলে শাহরিয়ার জাহান (৪৫)। তাকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৯ ধারায় ১৫ দিনের জেল দেন ভ্রাম্যমান আদালত। 
জানা যায়, ঘটনার দিন উক্ত ভূঞা ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার জাহান উপজেলার মৌলভীরচর বাজারের সুব্রত জুয়েলার্সে ঢুকে নিজেকের ডিসি অফিসের ম্যাজিষ্ট্রেট বলে আতœ পরিচয় দেয়। এ সময় তিনি স্বর্ণের দোকানের লকাড় খুলার হুকুম দিয়ে বিভিন্ন অলংকার যাচাই করার ভান করেন। কিন্ত বাজারের উপস্থিত লোকজন ম্যাজিষ্ট্রেট পরিচয়দানকারীর গতিবিধি দেখে সন্দেহ করেন। পরে স্থানীয়রা প্রশাসনে খবর দেন। এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও সংশ্লিষ্ট প্রশাসন উক্ত বাজারে দ্রæত ছুটে যান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ভূঞা ম্যাজিষ্ট্রেটকে ১৫ দিনের জেল দেন। একই দিন ভূঞা ম্যাজিষ্ট্রেটকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয় দেখাতেই মাঠে নেমেছি

1

সাতক্ষীরা রেঞ্জের দুই কর্মকর্তার বিরুদ্ধে কৌশলে ঘুষ লেনদেনের

2

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

3

নাসিরনগরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিফাত সড়ক দুর্ঘটনায় মৃত্য

4

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

5

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

6

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

7

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নওগাঁয় ভোট গ্রহণ কর

8

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর জেলা বিএনপির দোয়

9

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

10

হেমন্ত হাওয়া

11

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

12

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

13

দিনাজপুরে বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে অ

14

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

15

মঞ্চে গাইছিলেন ‘পাসুরি’ গায়িকা, হঠাৎ ড্রোন তেড়েফুঁড়ে এল

16

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

17

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

18

ভোট আপনার, সিদ্ধান্তও আপনার: ডা. জাহিদ‌

19

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

20