জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়াত আমীরের বিবৃতি

আহমদ উল্লাহ  
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, জাতীয় স্বার্থ ও শ্রমিক স্বার্থ সমন্বয় করে জনগণকে অবহিত করেই চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে হবে 

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে একটি নতুন টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানিকে সম্পৃক্ত করা এবং একটি চালু টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেয়ার পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্ক আমাদের নজরে এসেছে। চার গুণ ফি বৃদ্ধির বিষয়ে বন্দর সংশ্লিষ্ট স্টেকহোল্ডারের আপত্তি-অভিযোগের বিষয়েও আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ইতোমধ্যে বন্দরে ধর্মঘট এবং অচলাবস্থার মতো পরিস্থিতিও সৃষ্টি হয়েছে যা খুবই  উদ্বেগজনক।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর শুধু চট্টগ্রামের নয়। সারা বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণের কেন্দ্র এটি। দেশের আমদানি-রপ্তানির প্রায় নব্বই ভাগ এ বন্দর দিয়েই পরিচালিত হয়। কাজেই বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বন্দরটির ব্যবস্থাপনা উন্নয়ন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সংরক্ষণ, শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদির সমন্বয় সাধন এবং সর্বোপরি আন্তর্জাতিক দরপত্রের (international contract bidding) নীতিমালা অনুসরণ করে জনগণকে অবহিত করেই চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে হবে।

নগর জামায়াত আমীর নজরুল ইসলাম বলেন  কোম্পানি আইন, ১৯৯৪ সহ প্রযোজ্য অন্যান্য আইন বিবেচনায় নেয়া জরুরি। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর আলোকে চট্টগ্রাম বন্দরসহ অন্যান্য বন্দরের শ্রমিক নিয়োগ, মজুরি, নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন, ক্ষতিপূরণ এবং কর্মপরিবেশসহ এবং সামগ্রিক শ্রম-ব্যবস্থাপনার বিষয়গুলিকে সুন্দরভাবে সমন্বয় না করলে শ্রম অসন্তোষ এবং অচলাবস্থা সৃষ্টির দায় কে নেবে? ইতোমধ্যে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (NCT) বিদেশি কোম্পানির কাছে ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন প্রতিবাদী হয়েছে। দেশীয় শ্রমিক ছাঁটাই এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তারা সরব হয়েছে। ট্রেড ইউনিয়ন তো শ্রমিকদের অধিকার ও দাবি আদায়ের আইনগত কাঠামো; এটাকে রুদ্ধ করা তো সঠিক হবে না।বন্দরকে দেশীয় ব্যবস্থাপনায় রাখা এবং প্রয়োজনে প্রকাশ্য দরপত্রের মাধ্যমে বিদেশি অপারেটর নিয়োগের দাবিকে পাশ কাটানোর সুযোগ নেই। দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব সংরক্ষণের বিষয়ে জাতীয় ঐক্যমত্য ছাড়া অর্থনৈতিক  উন্নয়নের ছদ্মাবরণে রাজনৈতিক গোলামী মেনে নেয়ার মতো আশঙ্কা তৈরি করতে পারে। 

তিনি বলেন, কাজেই জাতীয় স্বার্থ ও শ্রমিক স্বার্থ সমন্বয় করে জনগণকে অবহিত করেই চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের এ বিষয়ে শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে যশোর রাইটস এর সংবাদ সম্ম

1

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

2

গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃ

3

চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের ৩১ দফা লিফলেট বিতর

4

সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি সম্ভাব্য প্রার্থী

5

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

6

সুরমা থেকে ১০ হাজার ফুট পাথরবাহী কারগো তালা মাঝিয়ারা মোড়ে ন

7

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

8

চরমোনাই ইউনিয়ন তাঁতীদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

9

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

10

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

11

কালাইয়ে আলু চাষি ও ব্যবসায়ীদের লোকসান ১৭৭ কোটি টাকা

12

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৫ টি কক্ষ পুড়ে ভস্মীভূত

13

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

14

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

15

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

16

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

17

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

18

বিরলে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কা

19

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

20