পুলক শেখ
প্রকাশঃ 13-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম ও ময়মনসিংহের ভালুকায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম ও ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক দুটি অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল ১২ জুলাই ২০২৫, শনিবার রাতে এসব অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হাতিয়া এলাকায় ১২ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে একটি সিঙ্গেল ব্যারেল লোকাল গান, তিন রাউন্ড গুলি, ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় চিহ্নিত সন্ত্রাসী মো. আব্দুল্লাহ এবং মাদক ব্যবসায়ী মো. হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ময়মনসিংহের ভালুকা উপজেলার জীবনতলা বাজার এলাকায় একই রাতে আনুমানিক ২টার দিকে আরেকটি অভিযানে একটি ৯ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গোলাবারুদসহ মো. হাফিজ উদ্দিন নামে এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তারা উল্লেখ করেছে।
সেনাবাহিনী সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে, যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদান করতে। এ ধরনের তথ্য অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করবে।
তথ্যসূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়

1

জাতিসংঘের আদালতে শুরু রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনান

2

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

3

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

4

বরিশালে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

5

আনোয়ারার সন্তান ওমান সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত

6

দিনাজপুর বিরলে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত

7

কুলাউড়ায় সড়কে ধানের স্তুপ, মটরসাইকেল ও গ্যাস'চালিত টমটমের মু

8

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার” — অ্যাডভোকে

9

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়ে

10

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম,জুয়া ও মাদক

11

চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজ

12

সাংবাদিক শাওন ও মনিরর উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

13

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

14

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

15

চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলন কর্মীদের পাল্টাপাল্টি হা'ম

16

বেরোবি'তে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্

17

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

18

বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

19

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

20