কারিমুস সাকিব (মান্না)
প্রকাশঃ 11-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তামিম ইকবাল

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ যোগ দিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। আজ (শনিবার, ১০ মে) বিকেলে তারুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন তিনি।

পলোগ্রাউন্ড মাঠে বিকেল ৩টায় শুরু হয়েছে অনুষ্ঠান। সমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তামিমের যোগ দেয়ার বিষয়টি আগেই নিশ্চিত করেছিলো বিএনপি।

জানা গেছে, বিকেল ৫টার দিকে তামিম ইকবাল পলোগ্রাউন্ড মাঠে পৌঁছান। তখন মাইকে ঘোষণা হতে থাকে সমাবেশে তামিমের উপস্থিতির সংবাদ। নেতাকর্মীরাও স্লোগানে স্লোগানে স্বাগত জানান তামিমকে।

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন- যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে আরো উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে মাঠে বড় ধরনের হার্ট অ্যাটাক করেন তামিম। পরে দ্রুত তাকে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হার্টে রিংও পরানো হয়। পরে দেশে-বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে বর্তমানে অনেক সুস্থ হয়েছেন এই ক্রিকেট তারকা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সড়ক সংস্কারকাজে চরম অবহেলা

1

জল্পনা-কল্পনার অবসান

2

কাউনিয়ায় সারওয়ার এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল

3

দেশকে অস্থির করে তোলার জন্য কিছু লোক পেছন থেকে কাজ করছে; মির

4

দেশের সমসাময়িক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই

5

মুকসুদপুরে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের আগমনে পথসভায়

6

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

7

গজারিয়ায় ছাত্রদলের ২৫ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

8

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি গ্র

9

ঈশ্বরগঞ্জ হাসপাতালে অভিযান

10

বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

11

কৃষিজমি রক্ষায় শাহরাস্তিতে রাতভর অভিযান, দুই মাটি ব্যবসায়ী দ

12

কারওয়ান বাজারে ব্যবসায়ী-চাঁদাবাজ সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ

13

নিজের ইচ্ছায় বিয়ে পরিবারের ইচ্ছায় তালাক স্ত্রীর ঝড় বৃষ্টি উপ

14

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

15

সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স মালিকদের কর্ম বিরতি কর্মসূচী স

16

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

17

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

18

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

19

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

20