জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঘাটাইলে মনোনয়ন বঞ্চনার প্রতিবাদে বিএনপির একাংশের বিক্ষোভ

মোঃ আব্দুল্লাহ আল মামুন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে উপজেলা বিএনপির একাংশ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার বিকেলে ঘাটাইল উপজেলার কলেজ মোড় চত্বরে টাঙ্গাইল–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আজাদের সমর্থকরা। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা লুৎফর রহমান খান আজাদকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে অন্য প্রার্থীর হাতে—যা স্থানীয় নেতাকর্মীদের মনে চরম ক্ষোভ সৃষ্টি করেছে।

তারা দ্রুত দলীয় হাইকমান্ডের প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন, “দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় অবিচার হলে মাঠে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা অনুতপ্ত, বৈষম্যবিরোধী নেতা আরি

1

লাউয়াছড়ায় রেললাইনের স্পিপারফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা দুর্ব

2

সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন তৃণমূল থেকে উঠে আসা আলো

3

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

4

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

5

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

6

কাহালুর কালাই ঘোনপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

7

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

8

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন পুনঃতফশিল ঘোষণ

9

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ

10

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

11

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

12

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

13

বারহাট্টায় প্রাথমিক শিক্ষকদের তিন দফার দাবি বাস্তবায়নের জন

14

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

15

শিবগঞ্জ ইউএনও র বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান

16

কালিগঞ্জ সরকারি হাসপাতাল কার্যত অচল

17

অতিথি পাখি বিক্রি চলছে রাজৈরের লখন্ডা বাজারে

18

রোয়াংছড়িতে নবগঠিত এনসিপি কমিটি সাংগঠনিক পরিচিত সভা

19

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

20