জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দে বহিষ্কৃত ছাত্রদল নেতা শাহারিয়ার আদনান নূর ইসলামের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী মো. ইউসুফ আলী শেখ ও তার পরিবার।

বুধবার (২০ আগস্ট) দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ইউসুফ আলী শেখ অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘ ১০ বছর ধরে বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছেন। প্রবাসে থাকাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে এলাকায় মাদকের ভয়াবহতা নিয়ে প্রতিবাদ জানানোয় বহিষ্কৃত ছাত্রদল নেতা শাহারিয়ার আদনান ক্ষিপ্ত হন। দেশে ফেরার পর তার কাছে চাঁদা দাবি করা হয়। প্রথমে দুই দফায় পাঁচ হাজার টাকা করে দিলেও পরবর্তীতে এক লাখ টাকা দিতে অস্বীকার করলে শাহারিয়ার ও সহযোগীরা রেলগেট এলাকায় তাকে চোর আখ্যা দিয়ে বেঁধে মারধর করেন এবং হত্যার হুমকি দেন।

তিনি আরও জানান, বিদেশি অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক চুরির স্বীকারোক্তি আদায় করা হয়। খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশের এসআই সেলিম মোল্লা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় মামলা দায়ের করলে অভিযুক্তরা জামিনে এসে পুনরায় প্রাণনাশের হুমকি দেয়। এতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী ২৯ আগস্ট তার বিদেশগামী ফ্লাইট থাকলেও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন।

অভিযুক্ত শাহারিয়ার আদনান নূর ইসলাম অভিযোগ অস্বীকার করে আমার দেশ-কে বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এক ছাত্রদল নেতার ইন্ধনে ইউসুফকে দিয়ে তার বিরুদ্ধে এসব অভিযোগ করানো হচ্ছে।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম আমার দেশ-কে জানান, গত ১৮ আগস্ট ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ইউসুফ আলী শেখকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। তার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয় এবং ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। শাহারিয়ার আদনান নূর ইসলামের বিরুদ্ধে মাদক ও হত্যাচেষ্টা সহ একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান আমার দেশ-কে বলেন, বিভিন্ন অনিয়মের কারণে কেন্দ্রীয় ছাত্রদল ২০২৪ সালের ২৭ মে শাহারিয়ার নূর ইসলামকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেয়। সেই সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে। তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে জেলা ছাত্রদল এর দায়ভার নেবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোয়াজপুর পখীরা চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র কর

1

পদ্মা সেতুর প্রভাব যাত্রী সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ

2

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

3

৩ দিনব্যাপী উচ্চশিক্ষার দক্ষিণ এশীয় সম্মেলনে রাবিপ্রবি উপাচা

4

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

5

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলা

6

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

7

যৌথ অভিযানে হেরোইনসহ একজন গ্রেফতার

8

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে

9

কালুখালীতে মুদি দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম, এলাকায় আতঙ্ক

10

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

11

১৮ বছর পর অবশেষে রাস্তা সংস্কার এর কাজ শুরু

12

বিএসএফের আটক ৫ বাংলাদেশি নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির

13

প্রকৃতি–পরিবেশ–জীবন

14

ঝিনাইদহে মাদক সেবনে বাধা দেয়ায় পিতা পুত্রকে বেধড়ক মারধর মা

15

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

16

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

17

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অ

18

কালিগঞ্জের বিষ্ণুপুরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

19

বান্দরবানের লামায় প্রশাসনের বিরুদ্ধচারণকারীদের বিচার চেয়ে ম্

20