জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে প্রশাসক না থাকায় দুই ইউনিয়নবাসির চরম দুর্ভোগ

মোঃ তৌহিদুর রহমান।।

তৃণমূল পর্যায়ের জনগণের সেবা নিশ্চিত করতে সরাসরি ভূমিকা রাখে স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ (ইউপি)। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক না থাকায় জরুরী নানান সেবা কার্যক্রমগুলো স্থবির হয়ে পড়েছে। ফলে তৃণমূলের জনগণ বিভিন্ন সরকারি সেবা থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছেন।
জানা যায়, মেয়াদকাল শেষ হওয়ায় দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ পদ হারান। এরপর ইউনিয়নবাসির সেবা কার্যক্রম অব্যাহত রাখতে গত বছর ৪ ডিসেম্বর থেকে চলতি বছরের ৪ জুলাই পর্যন্ত গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসার মো. খেকন উজ জামানকে দৌলতদিয়া ইউনিয়ন এবং উপজেলা সমাজ সেবা অফিসার মো. রুহুল আমীনকে প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। এছাড়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একই সময়ের জন্য ওয়ার্ড ভিত্তিক সদস্য নিয়োগ করা হয়। এরপর থেকে কিছুটা জটিলতা থাকলেও সেবা কার্যক্রম অব্যাহত ছিল। কিন্তু গত ৩০ জুন উপজেলা কৃষি কর্মকর্তা সম্প্রতি বদলি হয়ে যায়। এরপর থেকে  ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে কাউকে পদায়ন করা হয়নি। অপরদিকে পদায়নের মেয়াদকাল শেষ হয়ে যাওয়ায় দেবগ্রাম ইউনিয়নের প্রশাসকের মেয়াদও আর বৃদ্ধি করা হয়নি। এতেকরে স্থানীয় সরকারের কার্যক্রম কার্যত থমকে গেছে এবং ভাতা বিতরণ থেকে শুরু করে দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমগুলোও স্থবির হয়ে পড়েছে। যারা ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ, বানিজ্যিক সনদ (ট্রেড লাইসেন্স) এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে ইউনিয়ন পরিষদে আসছেন, তারা ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
রোববার (২০ জুলাই) বেলা ১১ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রার্থীদের জটলা দেখা যায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

1

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

2

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

3

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

4

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

5

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

6

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়

7

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেলদুয়ারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে

8

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

9

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট ভাইস-চ্

10

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

11

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

12

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থ

13

৩২ স্টলের অংশগ্রহণে পাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর

14

চুনারুঘাটে ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচিতি স

15

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

16

ঠাকুরগাঁওয়ে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে

17

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

18

চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার

19

সৃজনশীলতার বিস্ময় বহুমাত্রিক অনুপ্রেরণার আলোকশিখা

20