জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

 সাইফুর রহমান পারভেজ  
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়েছে পরীক্ষা দিতে আসা ছাত্র ছাত্রীরা 

বুধবার (৩ ডিসেম্বর) সরজমিনে দেখাযায়
গোয়ালন্দ শহীত স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের জটলা তারা জানান তাদের পরীক্ষা চলছিল গতকাল হঠাৎ করে ছুটি দিয়ে দেয় এবং আজও আসার পর জানিয়ে দেওয়া হয় পরীক্ষা নেওয়া হবে না। কবে নেওয়া হবে সেই বিষয়ে কোন সুস্পষ্ট কথা তারা জানাননি।

জানাযায়, ৪ দফা দাবিতে সারাদেশে সোমবার হতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে  শুরু হয়েছে কর্মবিরতির অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় এবং গোয়ালন্দ শহীত স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দুটিতে দশম শ্রেনীর এসএসসি নির্বাচনী এবং অন্যান্য শ্রেনীর বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।

এতে করে উৎসাহ নিয়ে পরিক্ষা দিতে এসে হতাশ হয়ে ফিরে গেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

গোয়ালন্দ শহীদস্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক এবং সমাজকর্মী মোঃ আবু সাইদ মন্ডল বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্র ছাত্রীকে জিম্মি করে কোন আন্দোলন হতে পারে না। সারাবছর শিক্ষার্থীরা পড়াশোনা করেছে কিন্তু এই সময় এসে কোন অশুভ শক্তির নির্দেশে তারা এটা করছে বলে মনে করি। তারা কোমলমতি শিশুদের পরীক্ষা নিয়ে তারপর তাদের যতো দাবি দাওয়া আছে সেবিষয়ে আন্দোলন করুক কিন্তু কোমলমতি শিশুদের জিম্মি করে তারা যেটা করছে কোনভাবেই সেটা গ্রহণযোগ্য নয়।

গোয়ালন্দ শহীত স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, সারাদেশের মতো আমরা আমাদের স্কুলে কর্মবিরতি পালন করছি এটা কখন শেষ হবে জানি না। তবে রাজবাড়ী এবং
 ফরিদপুর জেলায় কর্নবিরতি শেষ হলে আমরাও শেষ করবো। আপাতত ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া বন্ধ থাকবে। 
সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চারটি দাবি নিয়ে কর্মবিরতি পালন করছে।  

গোয়ালন্দ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস বলেন, যে দুটি সরকারি স্কুল নির্দেশ অমান্য করে ছাত্র ছাত্রীদের পরীক্ষা নেওয়া বন্ধ করে কর্মবিরতী চালিয়ে যাচ্ছে তাদের তালিকা গতকাল এবং আজ উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

1

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

2

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

3

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহে কাহিল জনজীবন

4

নবাবগঞ্জের দাউদপুর ডিগ্রি কলেজের গৌরবময় সাফল্য

5

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

6

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

7

মাদক

8

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ১ নেতার দল থেকে পদত্যাগ

9

১২ মিনিট দেরি করায় অষ্টমবারের মতো স্বতন্ত্র প্রার্থী:সুধীর র

10

গোপালগঞ্জ ০৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানীর পথসভা ও শুভ

11

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

12

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর প

13

মঞ্চায়িত হল কবি নজরুল ইসলামের" পুতুলের বিয়ে "

14

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

15

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

16

বগুড়ায় ২ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

17

এই কি করছস সাদ্দামের লগে কি করছস ডিসি-এসপিকে হুমকি

18

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১ শি

19

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

20