সাইফুর রহমান পারভেজ।।
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে (২৪ সেপ্টেম্বর) বুধবার বেলা এগারোটায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি হচ্ছে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফোরাম। এ কমিটির সভা নিয়মিত কার্যকর ভাবে অনুষ্ঠান এবং সভার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে গোয়ালন্দ উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা, দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ সহ উপজেলার সকল অপরাধমূলক কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান।
এছাড়া সামনে দূর্গাপুজা উপলক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সম্প্রতি মোটরসাইকেল দূর্ঘটনার কারন সম্পর্কে দ্রুত গতির মোটরসাইকেল চালানো এক্ষেত্রে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করবে। তাছাড়া ফেরিতে তিন তাসের নামে ডাকাতি এবং দিনে দুপুরে চুরির বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ কে অবহিত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মারুফ হোসেন, গোয়ালন্দ ঘাট থানার পক্ষে এস আই বিল্লাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সমাজ সবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম , গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের শিক্ষক প্রতিনিধি মোঃ নজীর হোসেন মোল্লা প্রমূখ।
মন্তব্য করুন