Md Obaydul
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

গোমস্তাপুরের রহনপুরে টানা দেড় ঘণ্টা বৃষ্টিতে খোয়ার মোড়ে পথচারীদের চলাচলে সমস্যা

গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার খোয়ার মোড়ে গতকাল (২৫ মে) সকাল ৮টা থেকে ৯.৩০টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা বৃষ্টির কারণে শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে রাস্তায় জলাবদ্ধতা দেখা দেয়, যা পথচারী ও স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়।
খোয়ার মোড় এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীরা জানাই, "বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেছে, ফলে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। অনেকেই হেঁটে যেতে গিয়ে কাদা-পানিতে ভিজে যাচ্ছে।"
এদিকে, রহনপুর সরকারি কলেজের শিক্ষার্থী  আপেল আলী বলেন, "আজকের বৃষ্টিতে কলেজে যেতে অনেক কষ্ট হয়েছে। রাস্তায় পানি জমে যাওয়ায় অনেক সময় নষ্ট হয়েছে।"
স্থানীয়রা অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে খোয়ার মোড়ে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নে গাফিলতি রয়েছে। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না, যা জলাবদ্ধতার সৃষ্টি করছে।
শিক্ষার্থীরা এবং স্থানীয়রা পৌর কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে বৃষ্টির কারণে শিক্ষার্থীদের চলাচলে সমস্যা সৃষ্টি না হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

1

নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে

2

গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনে ১০ প্রার্থীর মনোনয়

3

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

4

আদেশ প্রত্যাহার: ঋণ খেলাপি নন চট্টগ্রাম–২ আসনের বিএনপির প্রা

5

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

6

কালিগঞ্জে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খ

7

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

8

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে

9

নোয়াখালীতে চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত পলাতক আসামি

10

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই জন আটক

11

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

12

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু

13

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

14

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

15

মোল্লাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

16

ধামরাইয়ে জমে উঠেছে পৌষ মেলা, হাজারো মানুষের ঢল

17

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

18

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

19

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

20