জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালপুরে ভোটকেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট নিয়ে জামায়াতে ইসলামীর কর্মশালা

খঃ মাহফুজুর রহমান বিপ্লব
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল


জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভোটকেন্দ্র প্রধানদের নিয়ে জামায়াতে ইসলামীর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক উবায়দুল্লাহ, আলমনগর ইউনিয়ন সভাপতি মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের দায়িত্বশীলরা।

কর্মশালায় বক্তরা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট হিসেবে আগামী নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তাই ভোটকেন্দ্রভিত্তিক ইউনিট সম্প্রসারণ ও মজবুতি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তারা আরো বলেন, জনগণ এবার জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। দেশের জনগণ মনে করে, একমাত্র জামায়াতই পারে সুখী, সমৃদ্ধ , ন্যায় ইনসাফ ও কল্যাণমূলক আদর্শ রাষ্ট্র গঠন করতে। কারণ দেশের জনগণ একমাত্র জামায়াতে ইসলামীকেই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে রক্ষার অতন্ত্র প্রহরী মনে করে। সুতরাং ইসলামী রাষ্ট্র কায়েম করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহালুতে ইয়াবা সহ মাদক বিক্রেতা লিমনকে গ্রেফতার করেছে থানা

1

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

2

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

3

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

4

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব–ভোলা জেলা কমিটির অনুমোদন

5

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

6

চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে

7

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

8

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

9

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম সেরাজ-এর শ্

10

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

11

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

12

গোলাপগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২

13

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টা

14

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

15

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা

16

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিয

17

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

18

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

19

মাদারীপুরে আ'লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে সব পদ

20