জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ জেলা কারাগার এখন মাদকের আখড়া- ইয়াবা গাজা ও আঠা উদ্ধার

শাহিনুজ্জামান ( স্টাফ রিপোর্টার ) 
 গোপালগঞ্জ থেকে।। 

মাদকের আখড়াতে পরিনত হচ্ছে গোপালগঞ্জ জেলা কারাগার। নিয়মিত উদ্ধার হচ্ছে ইয়াবা ও গাজা সহ আরো বিভিন্ন মাদক। মাত্র কয়েক দিনের ব্যাবধানে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে দুইবার ইয়াবা উদ্ধার করেছে জেল কর্তৃপক্ষ। বর্তমান ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান ডেপুটি জেলার হিসাবে গোপালগঞ্জে যোগদানের পর থেকে একেরপর এক মাদক উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছে সদ্য মুক্তি পাওয়া বেশ কয়েকজন কারাবন্ধী। 

মুক্তি পাওয়া কারাবন্ধীরা জানান- উদ্ধার হওয়া মাদক গুলো বেশির ভাগ কারারক্ষীদের মাধ্যমে জেলের ভিতরে আনা হয়েছে। এবং কারা কর্তৃপক্ষের নজর এড়িয়ে কারাগারের ভিতরে চলছে মাদকের রমরমা ব্যাবসা ও সেবন। মাঝে মাঝে গোপন সংবাদের ভিত্তিতে জেল কর্তৃপক্ষ ওয়ার্ডে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করলেও এর সাথে জড়িত কারারক্ষী বা কারাবন্ধীদের  চিহ্নিত করতে পারছে না জেল কতৃপক্ষ। 

মাদক রাখা বা সেবনের দায়ে কারাবন্ধীদের সাময়িক কোনো শাস্তি নিশ্চিত হলেও ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে কারাগারে মাদক প্রবেশকারীরা। অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ আটক হওয়া কারাবন্ধীরা স্বীকার যাচ্ছে না মাদক প্রবেশকারীদের নাম। যার ফলে কারাগার এখন মাদকের আখড়ায় পরিনত হচ্ছে,, 
জেলা কারাগারের নিয়ম অনুযায়ী দুজন কারারক্ষী কোনো প্রকার চেক ছাড়াই কারাগারে সিভিল ও পোষাকে দিনে বা রাতে প্রবেশের অনুমতি রয়েছে,  বর্তমানে গোপালগঞ্জ জেলা কারাগারেও রয়েছে এমন দুজন কারারক্ষী এছাড়া নিয়মিত ডিউটির জন্যও কারা কারারক্ষী ভিতরে যাওয়া করে থাকেন।। 

রবিবার (১৭) আগষ্ট কারাগারের ভিতরে পদ্মা ভবনের ১ ও ২ নাম্বার রুম থেকে মাদক উদ্ধার অভিযান চালিয়ে ৩২ পিচ ইয়াবা ও আঠা উদ্ধার করেছে জেল কর্তৃপক্ষ। এর আগে গত (৩) আগষ্ট এমন একটি অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।। 

এ বিষয় নিয়ে জেলার তানিয়া জামানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি ইয়াবা, গাজা ও আঠা উদ্ধারের সত্যতা স্বীকার করলেও , মাদক উদ্ধারের পরে এক হাজতিকে আঘাত ও সেলের ভিতরে রাখার কারনে লিখিত ভাবে জবাব দিহিতার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

কারাগারের ভিতরে মাদক রাখা এবং সেবনের দায়ে শাস্তি নিশ্চিত করা হয় বলে জানান জেল সুপার শওকত হোসেন মিয়া। তবে জেলারকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে কিনা এবিষয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি নিয়ে পরে কথা বলতে চান এছাড়া পদ্মা ভবনের ১ ও ২ নাম্বার রুম  থেকে মাদক উদ্ধারের বিষয়টা নিয়ে না জানার কারনে কোনো তথ্য দিতে পারেন নি তিনি। তিনি পরে জানাবেন বলে সংবাদমাধ্যমকে জানান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাধারণ মানুষের প্রার্থী: ক্ষমতার নয়, বিশ্বাসের রাজনীতিতে নাজ

1

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

2

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

3

ভোলায় নির্বাচনী সহিংসতা ও প্রশাসনিক নির্লিপ্ততার অভিযোগে জাম

4

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

5

ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র তুহিনের মর্মান্তিক

6

সিলেটের রেলগেইট এলাকা থেকে ৩ জুয়াড়ি গ্রেপ্তার

7

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

8

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

9

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

10

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

11

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

12

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

13

শহীদ বুদ্ধিজীবী দিবসে শেরপুরের কল্যাণী বধ্যভূমি ও গণ-কবরে পু

14

সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

15

মহেশখালীতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

16

সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি সম্ভাব্য প্রার্থী

17

সুনামগঞ্জের সুরমা নদী(রামনগর ডোয়ার)দখল

18

মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় মানুষের ঢল

19

রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আরিফ বাহিনীর দুই সদস্য

20