রাজধানীর গুলিস্তান মতিউর রহমান পার্কের পুকুর থেকে অজ্ঞাতনামা এক শিশু (১১)মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ৮ই জুলাই বিকেল৫:৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবিরি দল ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।
পল্টন থানা পুলিশ পরবর্তীতে লাশটিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
পল্টন থানার উপরিদর্শক (এসআই) মোঃ আবু ইউসুফ জানান, ৯৯৯ এ থেকে খবর পেয়ে গুলিস্তান মতিউর রহমান পার্কের পুকুরের সামনে যাই। সেখান থেকে জানা যায় ২ -৩ জন বাচ্চা বিকেল তিনটার দিকে পুকুরে গোসল করতে নামে।
তখন একটি শিশু পানিতে তলিয়ে গেলে অন্য শিশুরা আশেপাশের লোকজনকে জানাই। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
এরপর ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল এসে পানির তলদেশে অভিযান চালিয়ে বিকেল ৫ নাগাদ শিশুদের মরদেহ উদ্ধার করেন।
(এসআই) আরও জানান, এলাকার আশেপাশের লোক এবং স্থানীয়রা এই শিশুটির কোন পরিচয় শনাক্ত করতে পারেননি।
তার পরনে সাদা পায়জামা ও নীল রঙের পাঞ্জাবি ছিল। তার সঙ্গে যেসব শিশুরা এসেছিল তাদের পরনেও সাদা রংয়ের পায়জামা এবং নীল রঙের পাঞ্জাবি পরিহিত ছিল এলাকাবাসীসূএে জানা যায়।
ধারণা করা যেতে পারে শিশুটির কোন মাদ্রাসার ছাত্র ছিল।
পুলিশ কর্মকর্তা সূত্রে জানা যায় শিশুটির চোখে এবং ঠোঁটে যখম ছিল।
শিশুটির পরিচয় এবং ঘটনাটির বিস্তারিত জানার চেষ্টা চলছে।এছাড়া ময়নাতদন্তের পরে আসল ঘটনা জানা যাবে।
মন্তব্য করুন