জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা

মিজানুর রহমান 


গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোহাম্মাদ শামীম কায়সার লিংকন।

রবিবার  (২৮শে ডিসেম্বর ) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জনাবা সৈয়দা ইয়াসমিন সুলতানার কার্যালয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা ফারুক আহম্মেদ, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান চৌধুরী ডিউকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মাদ শামীম কায়সার লিংকন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে গোবিন্দগঞ্জকে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক জনপদ হিসেবে গড়ে তুলবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

1

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

2

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

3

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো

4

সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মায়ের রুহের

5

শরৎ শেষে এলো বর্ষা, নিয়ামতপুরে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্

6

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

7

সচিব সুমনার দক্ষ নেতৃত্বে উন্নয়ন ও নাগরিকবান্ধব সেবায় এগিয়ে

8

অডিটে ধরা পড়ল অর্থ নয়ছয়: আমিরাবাদ জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের

9

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

10

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব,

11

শ্রীপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখল

12

সরোয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠিত

13

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

14

বিএনপি নেতা নূর মোজাহিদ স্বপন ভাইরাল বক্তব্য নিয়ে যা জানা গে

15

ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

16

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

17

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা

18

কিশোরগঞ্জে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

19

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

20