জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গলাচিপায় অসীম চন্দ্র শীলের প্রতারণা ও নির্যাতনে ক্ষোভ, থানায় অভিযোগ

মোহাম্মদ নুর সাঈদ 
গলাচিপা, পটুয়াখালী ।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের আদানী বাজারে অসীম টেলিকম ও মোবাইল সার্ভিসিং দোকানের মালিক অসীম চন্দ্র শীলের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মোঃ মান্নান গাজী জানান, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনি অসীমের দোকানে যান পূর্বে কেনা বৈদ্যুতিক বাল্ব ফেরত দিতে। ৮–৯ দিন ব্যবহারের পর বাল্বটি নষ্ট হয়ে যাওয়ায় ফেরতের দাবি জানালে অসীম ক্ষিপ্ত হয়ে দোকানের ভেতরেই তাকে মারধর করেন। মান্নান গাজীর চিৎকারে বাজারের লোকজন এসে তাকে উদ্ধার করেন।

মান্নান গাজীর অভিযোগ, এর আগেও অসীম তার সরকারি ভাতার টাকা থেকে ৭,৫০০ টাকার মধ্যে মাত্র ৩,৫০০ টাকা দিয়ে বাকিটা আত্মসাৎ করে নেয়।

স্থানীয় কুদ্দুস মোল্লা বলেন, “অসীম শুধু প্রতারক নয়, সে বিকাশ হ্যাকারও। এলাকায় ভয়ংকর চরিত্র হিসেবে পরিচিত। হত্যা মামলার আসামি হলেও রাজনৈতিক প্রভাবে এতদিন কেউ কিছু বলতে সাহস করেনি।”

অসীম চন্দ্র শীল (পিতা মৃত কানাই চন্দ্র শীল), গ্রাম—ইছাদি, ওয়ার্ড ৬, গজালিয়া ইউনিয়ন, থানা—গলাচিপা। এলাকাবাসীর দাবি, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী মান্নান গাজী গলাচিপা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুর রহমান বলেন, “আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।”

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যানে এসে মনোনয়নপত্র জমা দিলেন ঠাকুরগাঁও সদর ১আসনের জামায়াত

1

শ্যামনগরে দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে নবাগত ইউএনও

2

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

3

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব

4

সাঁথিয়ায় নদীর মাটি বিক্রয়ের অপরাধে ৫ জনকে জরিমানা

5

মহিলা কলেজে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে ছাত্রীদের জন্য

6

বান্দরবান, জেলার,লামা-আলীকদম প্রেসক্লাব প্রতিষ্ঠার, সংক্ষিপ্

7

মানব পাচার চক্রের তিন সদস্য আটক করেছে উল্লাপাড়া পুলিশ

8

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

9

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষ

10

পলাশে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি

11

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

12

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

13

ঝালকাঠিতে অরক্ষিত মুক্তযুদ্ধ ও জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ

14

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

15

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

16

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

17

মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও গণতন্ত্র শীর্ষক

18

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

19

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

20