Mst: Meherun Nesa
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায়, ড. হামিদ আজাদ

 মোঃ হেলাল উদ্দীন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও  কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন জনগণ এখন বাংলাদেশে  নতুন শাসন ব্যবস্হা  ও  অর্থনৈতিক সমৃদ্ধি দেখতে চায়। বিগত ৫৪ বছরের ব্যর্থতাকে পিছনে  ফেলে দেশকে  সামনে এগিয়ে নিতে হবে। আজ ৩১ জানুয়ারি সকালে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও সন্ধ্যায় মহেশখালীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে এই মন্তব্য করেন তিনি।
    ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের জনগণ আর কোনো নতুন স্বৈরাচার কিংবা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দেখতে চায় না। জনগণ গণতন্ত্র, ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত দেখতে চায়। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ শিক্ষা নিয়েছে। ক্ষমতা টিকিয়ে রাখতে জনগণের কণ্ঠরোধ, বিরোধী মত দমন ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি জনগণ আর মেনে নেবে না। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
    ড. হামিদ আযাদ আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে জনগণের আস্থা ফিরিয়ে আনতে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং বলেন, জনগণের শক্তিই সকল স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।
   এসময় জামায়াতের কক্সবাজার জেলার সহকারী সেক্রেটারী শামসুল আলম বাহাদুর,  কুতুবদিয়া উপজেলা আমীর আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহমদ নুর, সেক্রেটারি শামসুল আলম ছাত্রনেতা মতিউর রহমান সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    এদিকে কুতুবদিয়ার গণসংযোগ শেষে সন্ধ্যা সাতটায় মহেশখালী উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন জামায়াত প্রার্থী ড. এএইচএম হামিদুর রহমান আজাদ। মতবিনিময় সভায় সরকার তথা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে হামিদ আযাদ বলেন এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সুস্থ অবাধ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এর লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল তৈরি করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

1

গ্যাস সংযোগ পাবেন শিল্পমালিকরা

2

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেলকুচি সরকারি কলেজ

3

জামিন থেকে বেরিয়েই স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে বিএনপির নে

4

সারা দেশের মত সরাইলে ও পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বির

5

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

6

রাস্তা নয়— যেন দুর্ভোগের মিছিল

7

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত জয়পুরহাটের কবির

8

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর জেলা বিএনপির দোয়

9

পাবনা-৪ আসনে সাতজনের মনোনয়ন বৈধ, বাতিল ১

10

রাজারহাটে আলোচিত নৈশ্য প্রহরী তপন হ/ত্যাকাণ্ডের ম্যানেজারসহ

11

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

12

ইউকে বিসিসিআইয়ের বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত

13

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মা

14

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

15

ত্রয়োদশ সংসদ নির্বাচন গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল

16

নিয়ামতপুরে কৃষি কর্মকর্তা ধান কর্তন করে কৃষকদের মাঝে সুপরিচ

17

বাবুগঞ্জে ৫২নং রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি

18

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

19

পটুয়াখালীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

20