জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

 মো. মাহে আলম মাহী
গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকায় অবস্থিত মডেল মসজিদে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এম. মাকসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল-হাদী, জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরন্নবীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দলের যৌথ অংশগ্রহণ নিশ্চিত হবে। এতে সরকার এককভাবে সংবিধান সংশোধনের সুযোগ পাবে না এবং সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান কার্যকর হবে।
তিনি আরও বলেন, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনে বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় ভোটারদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ভোটের গুরুত্ব ও গণভোটের তাৎপর্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া মসজিদের ইমাম ও খতিবদের নৈতিক দায়িত্ব।
বক্তারা আরও উল্লেখ করেন, অতীতে দেশের মানুষ ভোটবিহীন নির্বাচন প্রত্যক্ষ করেছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার মসজিদের ইমাম, খতিব ও সংশ্লিষ্ট ধর্মীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

1

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

2

বান্দরবানের লামায় সিনিয়র সহকারী জজ আদালত স্থাপনের দাবিটি এখন

3

প্রতিশ্রুতি পূরণে রায়পুর সরকারী হাসপাতাল পেলো জামায়াতে প্রার

4

ঝালকাঠির চর-ভাটারাকান্দা আবাসনেঅগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি

5

পুলিশই জনতা, জনতাই পুলিশ

6

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

7

দিনাজপুর পার্বতীপুর মডেল থানার বিশেষ অভিযানে মাদকসহ একজন গ্র

8

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

9

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

10

সুবর্ণচরে তুলার গোডাউনের আগুনে পুড়লো প্রতিবন্ধীর ভ্যানগাড়ি

11

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

12

‎বিপিএলে নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস

13

মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক

14

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকি-টকি উদ্

15

গাজীপুরের মনিপুর বিট অফিসের দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ সাধার

16

সুশাসন,শান্তি ও পরিবর্তনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের মনো

17

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

18

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

19

নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

20