জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ: প্রাণ গেল আজগর আলীর, আহত বহু- উৎকণ্ঠায় পথযাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার আনারপুরা এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আজগর আলী নামে এক ব্যক্তি। আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
সোমবার (৭ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাসস্ট্যান্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আনারপুরা ইউটার্ণে ঘুরার সময় জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা আজগর আলী।
প্রত্যক্ষদর্শী রিফাত মল্লিক জানায়, আমি ঘটনাস্থলের একদম সামনে ছিলাম। মুহূর্তেই একটা বিকট শব্দ হয়, মানুষ চিৎকার করে ওঠে। অনেকে গাড়ির ভেতরে আটকা পড়ে যায়। আমি নিজেও কয়েকজনকে বের করতে সাহায্য করি।”
আরেক প্রত্যক্ষদর্শী শিপন জানান, “আনারপুরা ইউটার্ণটা সব সময়ই ঝুঁকিপূর্ণ। এখানে আরও আগেও দুর্ঘটনা হয়েছে। আজ আবার এক তাজা প্রাণ হারালো। প্রশাসনের উচিত এই জায়গায় নিরাপত্তা বাড়ানো।”
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভবেরচর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠায়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন,“দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।”
এই দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে, এবং পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে। এদিকে আজগর আলীর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

1

তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে ১৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের প

2

বগুড়ায় অশ্লীল নৃত্য ও কনটেন্ট ছড়িয়ে পড়ায় উদ্বেগ, যুব সমাজ নৈ

3

তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

4

টাংগাইলের নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্ম

5

পুষ্টি বিষয়ক আলোচনা সভা

6

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আহ্বান

7

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল

8

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

9

কাউনিয়ায় ভুয়া মালায় ঋণ গৃহীতা নারী হয়রানি ও গ্রেফতার

10

শিবচরে শীতের আগমনে ব্যস্ত সময় কাটাচ্ছে লেপ-তোশক কারিগর

11

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

12

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

13

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

14

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

15

পিতা হত্যার বিচার দাবিতে চার কন্যার

16

মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

17

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

18

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

19

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর গজারিয়া থানা প্রশাসন

20