জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গংগাচড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে আবারও নানা অনিয়মের অভিযোগ, অভিভাবকদের অপসারণ দাবি

রংপুর প্রতিনিধি।।

রংপুরের গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরীফ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা আনজুমান আরা বেগমের বিরুদ্ধে আবারও নানা অনিয়ম ও দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ উঠেছে। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মাহমুদ হাসান মৃধা-এর কাছে লিখিত অভিযোগ দিয়ে দ্রুত তার অপসারণের দাবি জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়—
১. শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয়ের বাথরুম, পাপস, চট ও গামছা পরিষ্কার করানো হয়।
২. শিক্ষার্থীদের সাথে অসালিন আচরণ করেন।
৩. শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
৪. নিয়মিত মাসিক অভিভাবক সমাবেশ করেন না।
৫. সরকারি বিভিন্ন ফান্ড ও শ্রমিকদের মজুরি আত্মসাতের অভিযোগ রয়েছে।
৬. গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন করতে অনিহা প্রকাশ করেন।
৭. দক্ষতার সাথে প্রতিষ্ঠান পরিচালনায় ব্যর্থতার অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, এসব বিষয়ে অতীতে একাধিকবার তাকে সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। এর আগে ২১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে একই ধরনের অভিযোগের প্রেক্ষিতে তিনি অনিয়ম থেকে বিরত থাকার মুসলেকা দেন। কিন্তু অল্প কিছুদিন পরই আবারও আগের মতো কর্মকাণ্ড শুরু করেন।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। আমাদের সন্তানরা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”
ইউএনও মাহমুদ হাসান মৃধা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে অভিভাবকরা জানিয়েছেন। তবে প্রধান শিক্ষক আনজুমান আরা বেগমের মন্তব্যের জন্য বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অভিভাবক ও স্থানীয়রা দাবি করেছেন, শিক্ষার মান ও পরিবেশ রক্ষার স্বার্থে অবিলম্বে প্রধান শিক্ষকের অপসারণ নিশ্চিত করা প্রয়োজন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশ পৌর প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত নতুন আহ্বায়

1

গাজীপুরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

2

লিবিয়া সমুদ্রপথে আবারো নৌকাডুবি

3

জুলাইকে পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা চলছে

4

চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উ

5

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

6

নিয়ামতপুরে ৩১ দফার লিফলেট বিতরণ

7

কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত

8

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

9

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কাজিপুর উপজেলা বিএনপির বিক্

10

হাদি হত্যাকাণ্ডে উত্তাল পাঁচবিবি, শিক্ষার্থীদের মানববন্ধন

11

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

12

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিন পরেই প্রত্যা

13

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদস

14

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দো

15

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

16

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

17

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

18

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

19

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

20