জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনার দিঘলিয়ায় ৭ বছরের শিশু জিসান হত্যা: ঘাতক ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩

খুলনা জেলা প্রতিনিধি : মোঃ মেহেদী হাসান 
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় সাত বছরের শিশু জিসানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকাজুড়ে চলছে উত্তেজনা ও শোকের ছায়া। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও স্থানীয় মন্ডল মিলের শ্রমিকরা ঘাতক ফয়সালের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা ফয়সালের বসতবাড়িতে হামলা চালায়। এতে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় তারা। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের বেশ কিছু অংশ পুড়ে যায়।

এর আগে, নিহত শিশুর পিতা মো. আলমগীর হোসেন বাদী হয়ে ফয়সাল (২৫), তার পিতা জিএম হান্নান (৫২) ও মাতা মাহিনুর বেগম (৪৫)-এর বিরুদ্ধে দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪, তারিখ ১২/১০/২০২৫।

পুলিশ ইতোমধ্যে তিন আসামিকেই গ্রেপ্তার করেছে। দিঘলিয়া থানার সেকেন্ড অফিসার এসআই লিটন কুমার মন্ডল জানান, “ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল, তার পিতা হান্নান ও মাতা মাহিনুর বেগমকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।”

তিনি আরও জানান, নিহত জিসানের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার পিতার গ্রামের বাড়ি শেরপুরে দাফন করা হবে।

এদিকে, নিষ্পাপ শিশু জিসানের হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে দেয়াড়া খেয়াঘাট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শতাধিক এলাকাবাসী, স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন শেখ আবু জাফর, অধ্যাপক মনিবুর রহমান, শেখ মাহবুব আলম, মোল্লা নাজমুল হক, মো. জহিরুল ইসলাম, জিয়াউদ্দিন মিলটন, মোল্লা রাজু আহমেদ, মাহামুদুল হাসান মিঠু, আব্দুল কাদের জনি, মোহাম্মদ আলী টুটুল, হালিম খলিফা, রাজীব আহমেদ ও সোহেল জাফর মঈনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “একটি নিরপরাধ শিশুকে যে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, তা মানবতাকে লজ্জিত করেছে। আমরা এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানাচ্ছি, যেন ভবিষ্যতে আর কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।”

উল্লেখ্য, শনিবার (১১ অক্টোবর) বিকেলে দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন জিএম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে হাত-পা বাঁধা, ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় বস্তার ভেতর থেকে শিশু জিসানের মরদেহ উদ্ধার করে দিঘলিয়া থানা পুলিশ ও যৌথ বাহিনী।

নিহত জিসান গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল তিনটার দিকে পার্শ্ববর্তী চাচার বাড়িতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়েছিল। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

এই নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারের সদস্যরা এখনো বিশ্বাস করতে পারছেন না যে, তাদের প্রিয় সন্তানকে এমনভাবে হত্যা করা হতে পারে। এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

1

গড়েয়ায় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্

2

নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা

3

চিলমারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

4

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

5

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

6

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

7

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

8

দিনাজপুরে চেকআপ স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে শীতবস্ত্র বিতর

9

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

10

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৫ টি কক্ষ পুড়ে ভস্মীভূত

11

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

12

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

13

কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্র

14

মানিকগঞ্জের ‘হাজারী গুড়’: নামকরণ, ঐতিহ্য ও বাজার—চাহিদা থাক

15

শিল্পকলা একাডেমিতে সাহিত্যের মিলনমেলা: 'নবকথন' উৎসব ২০২৬ সম্

16

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

17

দরিদ্রদের মাংস গেল কার পাতে

18

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

19

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক

20