জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়ে কর্মশালা

এসকে এম মহসিন রেজা

 
কয়রায় পলিথিন ও প্লাস্টিক দুষন প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের করনীয় বিষয় নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । রবিবার  (২৮ ডিসেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা 

রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন  ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সভাপতি নিরপদ মুন্ডা। কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ, ব,ম আঃ মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর সুন্দরবনের সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহমেদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ তোরাব আলী উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম আকরাম হোসেন, কয়রা বাজার কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী, আমাদী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ সানা, রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী অনুপ কুমার রায়, কয়রা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, মোঃ জালাল উদ্দীন, ননী গোপাল মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন,প্লাস্টিক ও পলিথিন এখন পরিবেশের জন্য বড় হুমকি 

হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন আমাদের ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনের বর্জ্য মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই দূষণ রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। আলোচনা শেষে ব্যবসায়ীদের মাঝে
পরিবেশ বান্ধব চটের ব্যাগ বিতরন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

1

নাসির নগরে ইটভাটায় অভিযান পরিচালনা ২ লাখ টাকা জরিমানা

2

স্বেচ্ছাচারিতা ও খেলাপি ঋণের পাহাড়ে চাপা একীভূত ব্যাংকগুলো,

3

কালিগঞ্জ ইয়ূথ ফর সুন্দরবনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নি

4

ধানের শীষের বিজয় মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয়-

5

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পা

6

ঝালকাঠিতে অসহায় শীতার্থদের মাঝে রোভার স্কাউটের কম্বল বিতরণ

7

ঝালকাঠির দুই উপজেলায় নতুন ইউএনও

8

চিলমারীতে ধানের শীষের প্রচারনায় মোটর শোভাযাত্রা

9

শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবী

10

জৈন্তাপুরের লাল শাপলা বিল এখন কচুরিপানার দখলে

11

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ বিভাগীয় পর্যায়ে দিনাজপুর পলিটেকনিক

12

হেমন্ত হাওয়া

13

এইচএসসি শিক্ষার্থীদের জন্য দুই তরুণের যুগান্তকারী উদ্ভাবন

14

শ্যামনগরে NGO এর নামে প্রতারনা

15

বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘মানসিক সমস্যা’ দেখছেন ল্যাঙ্গেভেল

16

শ্রীপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখল

17

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

18

রাজশাহীতে আরএমপির মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার

19

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯০ তম দুর্গা পূজা

20