জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের অভিযোগ


মানিক মিয়া

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ক্ষমতার অপব্যবহার ও জোরপূর্বক কৃষি জমি দখলের এক গুরুতর অভিযোগ উঠেছে। চলাচলের পুরাতন রাস্তা থাকা সত্ত্বেও নিরীহ এক কৃষকের ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি লণ্ডভণ্ড করে জোরপূর্বক নতুন রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে খোদ কোম্পানীগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমানের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং ইসলামপুর পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাজনগর এলাকায়। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর এলাকার বাসিন্দা মো. নুরুজ্জামানের বাগান বাড়ির পূর্ব পাশ দিয়ে চলাচলের জন্য দীর্ঘদিনের একটি পুরাতন রাস্তা বিদ্যমান। অভিযোগ রয়েছে, থানা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান সেই পুরাতন রাস্তাটি উপেক্ষা করে সম্পূর্ণ গায়ের জোরে ভুক্তভোগী নুরুজ্জামানের মালিকানাধীন ৭৭ ও ৭৯ নং দাগের ফসলি জমিতে এক্সভেটর (মাটি কাটার যন্ত্র) লাগিয়ে মাটি কাটা শুরু করেন। এতে ওই কৃষকের ফসলি জমির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
জমির মালিক মো. নুরুজ্জামান জানান, গত ৩১ ডিসেম্বর দুপুরে তিনি পৈতৃক সম্পত্তি রক্ষায় অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন জামায়াত নেতা ফয়জুর রহমান ও তার অনুসারীরা। এসময় তারা নুরুজ্জামানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সামাজিকভাবে হেয় করতে তাকে ‘ডেভিল’ আখ্যা দেন। এমনকি তাকে প্রাণনাশের হুমকি ও বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করা হয়। প্রভাবশালী এই নেতার রোষানলে পড়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ভুক্তভোগী কৃষক।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সাবেক মেম্বার আব্দুল মতিনের সময়ে করে দেওয়া রাস্তাটি পাশেই পড়ে আছে। অথচ সেই পুরাতন রাস্তা ব্যবহার না করে ক্ষমতার প্রভাবে নুরুজ্জামানের ব্যক্তিগত কৃষি জমির ওপর দিয়ে এক্সভেটর চালিয়ে মাটি কেটে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশী ইয়াছিন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে আগে থেকেই চলাচলের জন্য পুরাতন  রাস্তা ছিল। কিন্তু সেই রাস্তা বাদ দিয়ে হঠাৎ করে নুরুজ্জামানের ব্যক্তিগত জমির ওপর দিয়ে নতুন রাস্তা করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়।”
ভুক্তভোগী নুরুজ্জামান প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমার কৃষি জমি নষ্ট করে এবং আগের রাস্তা বাদ দিয়ে গায়ের জোরে আমার জমির ওপর দিয়ে রাস্তা নেওয়া হচ্ছে। বাধা দিলে উল্টো আমাকেই এলাকা ছাড়া করার ও মামলার হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে এই অন্যায়ের সুষ্ঠু বিচার এবং আমার জান-মালের নিরাপত্তা চাই।”
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জামাতের আমির ফয়জুর রহমানের সথে যোগাযোগ করলে,তিনি সাংবাদিকদের সামনে কথা বলতে রাজি হননী।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন, “অফিসিয়ালি আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি, তবে বিষয়টি আমি মৌখিকভাবে কিছুটা শুনেছি। আমরা এ ব্যাপারে আমাদের নিকট অভিযোগ আসলে আমরা পদক্ষেপ নিবো এরপরো আমরা  খোঁজ  নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

1

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

2

ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানবব

3

সৌন্দর্যের আরেক নাম নিয়ামতপুরের তালতলীর সারি সারি তার গাছ।

4

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

5

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক মাদক বিরোধী র‍্যলী

6

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

7

যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

8

নাসির নগরে নাফিজা এন্টারপ্রাইজ গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

9

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

10

স্বামীর জন্য ভোট চাইতে হাতিয়ায় গ্রামে গ্রামে যাচ্ছেন হান্নান

11

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

12

কিশোরগঞ্জে ৬ টি আসনে দুইটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

13

প্রাণনাশের হুমকি জমি ও মাছের ঘের জবর দখলের বিরুদ্ধে থানায় অ

14

নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

15

যাত্রীবেশে সংঘবদ্ধ ডাকাতি নওগাঁয় তিন আসামি গ্রেফতার উদ্ধার

16

নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে শ্যামনগরে কৃষি কর্মকর

17

নকল দুধ তৈরিতে অভিযুক্ত আবুল বাশার ধরাছোঁয়ার বাহিরে

18

মধ্যপ্রাচ্যে গোপন যুদ্ধের পাঁয়তারায় ট্রাম্প- নেতানিয়াহুর ‘নী

19

রায়গঞ্জে অভিমানী কিশোরীর আত্মহত্যা

20