জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় আওয়ামীলীগের 1500 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার 12

Md Amimul Islam।।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ১৫৫ জনকে নামীয় এবং ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল আলিম (১৮), মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), দীপ্ত কাজী (২০), প্রিন্স অধিকারী (১৮), মোরশালিন মুন্সী (২৯), রিফাত বিশ্বাস (২৫), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), সজল দাড়িয়া (৩০), আব্দুল হাকিম (৩৫) ও টুটুল হাওলাদার (২৮)।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫শত জনকে অজ্ঞাত আসামী করে এ মামলা দায়ের করা হয়েছে।এদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী অভিযোগ করেন, দলীয় কর্মসূচি পালন করায় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাটি দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় মামলাটি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানা মালিকের বিরু

1

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

2

গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে দেশজুড়ে ২৭০ অ্যাম্বাসেডর নামাচ্ছ

3

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা প্রশস্ত করার দাবিতে মান

4

ঝিনাইদহ কালীগঞ্জে বাবার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

5

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

6

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারী

7

স্বাস্থ্যসেবা ঢাকায় নয় জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

8

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

9

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

10

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

11

ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় দোয়া

12

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ামতপুরে খসড়া ভোটকেন্দ্র ত

13

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

14

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

15

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক র

16

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা কেন্দ্রে ধানের শীষের কর

17

সিদ্ধান্ত বদলে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ

18

র‌্যাব-১২, এর অভিযানে সিরাজগঞ্জে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী

19

বড়লেখা সীমান্তে ভারতীয় অবৈধ অ/স্ত্র ও কার্তুজ উদ্ধার

20