জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ‘এক শহীদ, এক বৃক্ষ’: স্মৃতির মাটিতে অমরতার অঙ্কুর

মো নাজিউল্লাহ ভূইয়া।।

"এক শহীদ, এক বৃক্ষ"—এই হৃদয়ছোঁয়া শ্লোগানকে কেন্দ্র করে কেরানীগঞ্জে রচিত হলো শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া ছয় তরুণের আত্মত্যাগকে অমর করে রাখতে তাদের নামে রোপণ করা হলো ছয়টি বৃক্ষ—যেখানে প্রতিটি পাতায় লেখা থাকবে জীবনের গল্প, প্রতিবাদের ভাষা, এবং আত্মত্যাগের অমলিন স্মৃতি।
শনিবার, ১৯ জুলাই দুপুর ১২টায় কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই ব্যতিক্রমী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া।
পরবর্তীতে তিনি নিজ হাতে উপজেলা ব্যাডমিন্টন মাঠে ছয়টি বৃক্ষ রোপণ করেন শহীদদের নামে। প্রতিটি গাছে বসানো হয় নামফলক—যেন বৃক্ষ নয়, একেকটি নাম হয়ে উঠলো জীবন্ত ইতিহাস।
শ্রদ্ধাভরে স্মরণ করা হয় কেরানীগঞ্জের ছয় অমর সন্তান—রিয়াজ হোসেন, মো. রাজন, সায়েম আহমেদ, এলেন খান, ওসমান গনি ও রিয়ান সরকার—যারা বৈষম্য আর অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন একটি সাম্যের সমাজ গঠনের স্বপ্নে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের ২৪ জন সদস্য, আহত আন্দোলনকারী, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।এছাড়া  দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, বিআরডিবি কর্মকর্তা তাইবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, কেরানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল গনী, কেরানীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা শহিদুল ইসলাম রাজু, শাওন আহমেদ, সায়মন চৌধুরী, আহ্বায়ক অনিক আহমেদ ও বিএনপি নেতা মাসুদ রানা প্রমুখ।

উদ্যোক্তা ইউএনও রিনাত ফৌজিয়া বলেন—
“এই বৃক্ষরোপণ কেবল প্রতীকী আয়োজন নয়; এটি শহীদদের প্রতি আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের জীবন্ত প্রকাশ। আমরা চাই, তাঁদের নাম ইতিহাসের পাতায় চাপা না পড়ে থাকুক—তাঁরা বেঁচে থাকুক প্রতিটি গাছের পাতায়, প্রতিটি শাখায়, আমাদের চেতনায়।”

শহীদ পরিবারের সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানান। শহীদ রিয়াজের মা জানানা, “এই গাছ শুধু গাছ নয়—এ যেন আমাদের সন্তানের নামে অঙ্কুরিত অমরতার এক টুকরো স্মৃতিচিহ্ন। সময় যতই যাক, এসব গাছ হয়ে থাকবে জীবনের সাক্ষ্য।”

কেরানীগঞ্জ আজ প্রমাণ করেছে—স্মৃতিকে সম্মানে ধারণ করার সবচেয়ে মানবিক পথ কখনো কখনো একটি গাছও হতে পারে। প্রতিটি সবুজ পাতা আজ যেন বলছে—
"তারা চলে যায়নি, তারা রোপিত হয়েছে মাটিতে—গাছ হয়ে উঠেছে, ছায়া হয়ে ফিরেছে, আর সময়কে বলে দিচ্ছে নীরব প্রতিবাদের গল্প।"


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

1

কয়রায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

2

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

3

ঝিনাইদহে আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মতবিন

4

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

5

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

6

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আককাস সিকদার

7

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

8

কর্মক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতা

9

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীকে উপশহর ও সমৃদ্ধ অর্থনৈতিক জোন

10

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন

11

বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা শামসুল আলম গ্রেপ্তার

12

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

13

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

14

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

15

গলাটিপে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে সর্বস্ব নিয়েগেল মৌসুমী শ্রম

16

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

17

এনসিপির মাজেদুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের

18

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

19

বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি

20