Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষি ও কৃষকের উন্নয়নে সেলিম রেজার সুস্পষ্ট অঙ্গীকার

 
মোঃ শরিফুল ইসলাম

কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে বাস্তবভিত্তিক ও টেকসই পরিকল্পনার কথা জানিয়েছেন সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সেলিম রেজা। তিনি বলেন, কৃষকদের উৎপাদিত কৃষিজাত পণ্য, বীজ ও কীটনাশকের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এবং এসব পণ্যের কৃত্রিম সংকট রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।কৃষকদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে  কৃষক কার্ড দেওয়া হবে। 

সেলিম রেজা জানান, সরকারি ভর্তুকি, প্রণোদনা ও কৃষিখাতে বিদ্যমান সুযোগ-সুবিধা যেন প্রকৃত কৃষকদের মধ্যেই সঠিকভাবে পৌঁছায়, সে লক্ষ্যে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে কৃষি ও অকৃষি শ্রমিকদের ন্যায্য শ্রমমূল্য নিশ্চিত করা এবং তাদের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা হবে।

তিনি আরও বলেন, কৃষিপণ্য সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার স্থাপন করা হবে এবং কৃষিপণ্য বাজারজাতকরণে বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে আসে।

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ ব্যবস্থার উন্নয়নে খাল খননের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সেলিম রেজা। এর ফলে কৃষি কাজে পানি প্রবাহ নিশ্চিত হবে এবং কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেলিম রেজা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই বিশ্বাস থেকে তিনি কৃষি ও কৃষকের কল্যাণে নিরলসভাবে কাজ করতে চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে প্রবাসী হত্যায় বিএনপি নেতা রবি গ্রেফতার

1

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

2

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

3

নতুন মোটরসাইকেল কেনার দু’দিন পরই ১০ হাজার টাকার মামলা

4

গাইবান্ধায় মতবিনিময় সভায় স্লোগান, অনুষ্ঠান ত্যাগ করলেন উপদেষ

5

মোহাম্মদপুরে বাসায় মা–মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ

6

রাজারহাটে আলোচিত নৈশ্য প্রহরী তপন হ/ত্যাকাণ্ডের ম্যানেজারসহ

7

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

8

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

9

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

10

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার নির্দেশে পরিচ্ছন্নতা অভি

11

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

12

রংপুর-৪ : জামায়াতের সমর্থন পেলেন এনসিপির আখতার হোসেন

13

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

14

মধ্যপ্রাচ্যে গোপন যুদ্ধের পাঁয়তারায় ট্রাম্প- নেতানিয়াহুর ‘নী

15

২০ জেলায় কাজ করেছি ব্রাহ্মণবাড়িয়ার চেয়ে অন‍্য জেলা আরো ভয়ং

16

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

17

হোমনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

18

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

19

পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফি

20