জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়েত প্রবাসীদের জন্য সুখবর দিল বাংলাদেশ বিমান

লুৎফুর রহমান,কুয়েত 

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত ও ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করতে বেশ কিছু নতুন উদ্যোগ ও পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে কুয়েতে বসবাসরত প্রবাসীরা দীর্ঘদিনের অভিযোগ ও ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করছেন তারা।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমানের কুয়েত অফিসে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ।

তিনি জানান, চট্টগ্রাম প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে এখন মাত্র তিন ঘণ্টার কানেকশনে কুয়েত থেকে সহজেই চট্টগ্রামে যাওয়া যাবে।

যাত্রীসংখ্যা বাড়লে কুয়েত–চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে। এছাড়া, বাজার পরিস্থিতি বিবেচনায় টিকিটমূল্য সহনীয় পর্যায়ে নামানো হয়েছে, যা বর্তমানে অন্য এয়ারলাইন্সের তুলনায় কম।

তিনি জানান,প্রবাসীদের জন্য চালু হয়েছে নতুন “গাল্ফ ক্লাস” সুবিধা। এতে যাত্রীরা সর্বনিম্ন ভাড়ায় ২০ কেজি চেক-ইন ব্যাগেজ সাথে নিতে পারবেন।

প্রবাসীদের অন্যতম ভোগান্তি ব্যাগেজ সমস্যা সমাধান নিরসনে বিমান এনেছে বিশেষ প্যাকেজ সিষ্টেম। এখন থেকে যাত্রীরা ৫ কেজি ১৫ কুয়েতি দিনার, ১০ কেজি ২০ কুয়েতি দিনার এবং ২৩ কেজি ৩৩ কুয়েতি দিনার খরচে অতিরিক্ত ব্যাগেজ নিতে পারবেন।

বয়স্ক, নারী, শিশু, শারীরিকভাবে অসুস্থ যাত্রী, হুইলচেয়ার ব্যবহারকারী ও বিজনেস ক্লাস যাত্রীদের জন্য চালু হবে আলাদা কাউন্টার, যাতে তারা দ্রুত ও স্বাচ্ছন্দ্যে চেক-ইন করতে পারেন।

অনেক সময় একমুখী টিকিটের মূল্য দ্বিগুণ হয়ে যায়।

এ বিষয়ে কুয়েতস্থ বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার একে এম ফরহাদ বলেন, প্রবাসীদের জন্য ডাবল ট্রিপ টিকিট কেনাই সবচেয়ে সাশ্রয়ী, প্রয়োজনে তারিখ পরিবর্তন করা গেলেও নতুন টিকিট কেনার চেয়ে এটি লাভজনক।

একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ বিমানে ভ্রমণকারী যাত্রীরা টিকিট অবশ্যই অনুমোদিত ও লাইসেন্সধারী এজেন্সি থেকে কিনতে হবে। রিফান্ড ইস্যুতেও গ্রাহকের লিখিত আবেদন গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান বিমানের সেবার ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ. হ. জুবেদ ও প্রচার সম্পাদক মহসিন পারভেজ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপাহারে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিএনপির দোয়া মাহফিল

1

ভোলায় বিএনপি মিথ্যাচারের করছে এমন দাবীতে জামায়তী ইসলামের সংব

2

'মাকসু না হয় মৃত্যু' - অনশনরত মাভাবিপ্রবি শিক্ষার্থী, ১০ ঘন্

3

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

4

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

5

জায়ান হত্যার ২৪ দিনেও হত্যাকারীর বিচার পেলনা জায়ানের পরিবার

6

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ

7

শেখ হাসিনার রায় নিয়ে নাশকতা ঠেকাতে নিয়ামতপুরে বিএনপির অবস্থা

8

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

9

দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে জয়পুরহাটের কুমড়ো বড়ি

10

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আশ্রয়ন প্রকল্প থেকে চৌদ্দগ্রামে অসহ

11

দিনাজপুরে বিএনপি'র প্রার্থী নিয়ে দ্বন্দ্বে সুযোগ নিচ্ছে জাম

12

হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্

13

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

14

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

15

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

16

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠি

17

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

18

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

19

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

20