কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 5-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়েতে শেষ মুহূর্তে জমে উঠেছে বাংলাদেশীদের ঈদের বাজার

রাত পোহালেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।তাই শেষ মুহূর্তের কেনাকাটায় মানুষের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে কুয়েতের বিভিন্ন  বিপনি-বিতানগুলোতে।দেশের মতো কুয়েতেও বাংলাদেশি মুসলমানদের মধ্যে বেশ একটা সাজসাজ আমেজ বিরাজ করছে ঈদকে ঘিরে।ইতিমধ্যে কুয়েতে ঈদের ছুটি আজ থেকে শুরু হয়েছে।
কুয়েত সিটির এভিনিউ, থ্রি সিক্সিটি মল, মেরিনা মল, সিটি সেন্টার, লুলু হাইপারসহ অসংখ্য বড় বড় শপিংমল রয়েছে যাতে বিশ্বের নামিদামি ব্রান্ডের জিনিস পাওয়া যায়। কুয়েত সিটির প্রাণকেন্দ্র মুরগাবে অবস্থিত সুক আল ওয়াতানিয়া শপিং মলে না এলে অনেক প্রবাসীর ঈদ কেনাকাটা যেন অসমাপ্ত রয়ে যায়।সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। 
সুক আল ওয়াতানিয়া মার্কেটে রয়েছে প্রায় পাঁচ শতাদিক দোকান, এর প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ দোকান বাংলাদেশিদের অধীনে।বাংলাদেশি মালিকানাধীন বিপনিবিতাণের বিভিন্ন  মালিকদের সঙ্গে আলাপকালে তারা জানান, বেচাকেনায় এবারের ঈদ বাজার গতবারের তুলনায় খুবই ভালো যাচ্ছে।ব্যাবসায়ীরা জানান, এবারের ঈদ উপলক্ষে তাদের দোকানে দেশী কাপড়ের চাহিদা অনেক বেশি।
 বিশেষ করে দেশী মানুষের কথা চিন্তা করে পাঞ্জাবি আনা হয়েছে দেশ থেকে  যা এরই মধ্যে বিক্রি প্রায় শেষ।কাপড়ের পাশাপাশি সুগন্ধি আতর বক্রি হচ্ছে ব্যাপক ভাবে।বাংলাদেশিরা বিশ্বের যে দেশেই থাক ঈদে পাঞ্জাবিকে তালিকায় প্রথম পছন্দ হিসেবে বেঁছে নেন। কুয়েতে ঈদ এলেই বিভিন্ন শপিং মলে  ডিসকাউন্ট দেয়ার রিতিমত প্রতিযোগিতা শুরু হয়। আর ঈদকে ঘিরে দিয়ে থাকে বিশেষ ছাড়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

1

সান্তাহারে ছাত্র-জনতা হাতে ধরা খেলো ৪ কেজি গাঁজাসহ দুই মাদক

2

আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাউন্টেন আইডিয়াল স্কুল স্বপ্

3

রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমিনুল হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির

4

রক্তদানের অপেক্ষায় লালমোহন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

5

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি

6

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

7

এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে জি কে,গউছ

8

দিনাজপুরে ই-ট্রাফিক জরিমানা আদায়ে POS মেশিন বিষয়ক প্রশিক্ষণ

9

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

10

শ্যামনগরে NGO এর নামে প্রতারনা

11

রায়গঞ্জে বিএনপি’র গণমিছিল

12

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

13

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

14

হোসেনপুরে খাবারের সন্ধানে লোকালয়ে বানর

15

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীতে বই পাঠ প্রতিযোগিতা ও রবীন

16

জলাবদ্ধতার কবলে ৮ গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা

17

ঝিনাইদহে বিএনপি-বিএনপি সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলা

18

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

19

দুর্গাহাটা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ

20