জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহকের ২ লক্ষাধীক টাকা লোপাট

জাকারিয়া মিঞা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪৬ জন গ্রাহকের ২ লক্ষ ২৬ হাজার ৪৮০ টাকা লোপাট করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। এই ৪৬ জন গ্রাহক কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসে অভিযোগ দায়ের করেছে। এধরণের প্রতারণার শিকার গ্রাহক আরও অনেক আছে বলে জানাগেছে। অভিযোগসূত্রে জানাগেছে, ২০২৪ সালে মাঠ পর্যায়ে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য দায়িত্ব দেয়া হয় ফুলবাড়ী জোনাল অফিসের মিটার রিডার কাম মেসেন্জার শামীম আহসানকে। তিনি গ্রাহকদের বিদ্যুৎ বিল জমার রশিদ দিয়ে বকেয়া বিল উত্তোলন করেন। পরবর্তীতে ওই গ্রাহকরা বিদ্যুৎ বিল জমা দিতে এসে দেখেন তাদের বকেয়া বিল অফিসে জমা করা হয়নি। তাই ওই বিলগুলো পুনরায় জমা করতে বলে কর্তৃপক্ষ। জমার রশিদ থাকায় ভুক্তভোগী গ্রাহকরা আবারও বিল দিতে অস্বীকৃতি জানায়। এর মধ্যে মিটার রিডার শামীম আহসান বদলি হয়ে যান। এক বছর পার হয়ে গেলেও গ্রাহকদের এখনও সেই বকেয়া বিলের বোঝা বহন করতে হচ্ছে।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় লাইন কাটার জন্য বিদ্যুৎ অফিস থেকে লোক আসে। তখন তারা তাৎক্ষণিকভাবে বিল পরিশোধের জন্য বলে। আমরা টাকা দিয়ে অফিসের সীলযুক্ত বিদ্যুৎ বিল জমার কাগজ নেই। এরপরও পরবর্তী মাসের বিলের সাথে পূর্বের বকেয়া যুক্ত করে দেয়া হয়। আমরা অফিসে গিয়ে এ বিষয়ে অভিযোগ করলে ফুলবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ও এজিএম আমাদেরকে কোন পাত্তা না দিয়ে বিল পরিশোধ করার তাগিদ দেন। আমরা তাদের এই দুর্নীতির শাস্তি দাবী করছি। 
ফুলবাড়ী জোনাল অফিসের মিটার রিডার কাম মেসেন্জার শামীম আহসানকে কারেন্ট বিলের সঙ্গে সংযুক্ত তার ব্যবহৃত ফোন নাম্বারটিতে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ দেখায়।
কুড়িগ্রাম-লালমনিরহাট পবিসের ফুলবাড়ী জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম জানান, এ অফিসে কর্মরত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার শামীম হাসান বিল আদায় করে অফিসে টাকা জমা করেননি। ওই সময় তিনি বদলী হয়ে যান। আমি জানতে পেরেছি পরে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। ওই বিলগুলোর বিষয়ে জোনাল অফিসের তৎকালীন ডেপুটি জেনারেল ম্যানেজার তালিকা সংগ্রহ করে কুড়িগ্রাম জেলা হেড অফিসকে অবহিত করে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। যেহেতু পূর্বের বিলটার কোন সমাধান হয়নি সেহেতু নতুন বিলের সঙ্গে গ্রাহকদের কাছে বকেয়া এই বিলটি যাবে।



 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় ট্রাক্টর চাপাইয়া স্কুল ছাত্র ১ জন নিহত

1

নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয়

2

দিনাজপুর পাঁচ আসনের ৯ এমপি প্রার্থীর মনোনয়ন দাখিল

3

জামালপুরে কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদে

4

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

5

ছাতা প্রতীকে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজের ঘোষণা

6

নরসিংদী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল

7

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

8

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

9

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুল

10

বরিশালে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

11

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

12

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ

13

হাতীবান্ধায় বিভিন্ন দল ও সাধারণ মানুষের জামায়াতে ইসলামীতে যো

14

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

15

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

16

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

17

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধা

18

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

19

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

20