Shanto Mollick
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ মালামাল ও মাদক জব্দ

তিতাস আহম্মেদ।।

কুষ্টিয়া সীমান্ত এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী চারটি পৃথক অভিযানে মাদক দ্রব্য ও অবৈধ মালামাল জব্ধ করেছে বিজিবি। ইয়াবা, মদ, গাঁজা ও অবৈধ কারেন্ট জাল আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্য ও অবৈধ মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ৫৬ হাজার ৩৭৫ টাকা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
তিনি জানান, মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলার মেইন রোডে “সিরাজগঞ্জ টু বেনাপোলগামী রয়েল ডিলাক্স পরিবহন” তল্লাশিতে ৮০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ ও ভোররাতে বিলগাথুয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, সোমবার দুপুরে মিরপুর উপজেলার নোয়াপাড়া হাইওয়ে রোডে অভিযান চালিয়ে “মেহেরপুর টু কুষ্টিয়াগামী সুপার স্টার পরিবহন” থেকে তিন হাজার ৯৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও সন্ধ্যায় দৌলতপুর উপজেলার কাশেম বাজার মীরের পাড়া এলাকা থেকে ৫০ গ্রাম ভারতীয় গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় স্থানীয় মুন্নাফ (৩২) নামে এক ব্যক্তিকে আসামি করা হলেও তিনি পলাতক রয়েছেন।
তিনি আরও জানান, আটক মাদকদ্রব্য ও মোবাইল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। আর মালিকবিহীন অবস্থায় আটক মাদক ও কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়নের স্টোরে সংরক্ষণ করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের

1

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

2

কুমিল্লার চান্দিনায় বাস তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার

3

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

4

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবির নেতার

5

মহান বিজয় দিবসে বীরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

6

কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন

7

হালদায় জাল ও বড়শি জব্দ

8

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্র

9

এমসিপির মনোনয়ন প্রত্যাশী খুলনা ৬ গোলাম রব্বানীর সাংবাদিকদের

10

বহিরাগত প্রশ্নে উত্তর দিলেন খুলনা ৬ ধানের শীষের কান্ডারি-বাপ

11

মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের ৯ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ

12

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

13

ঈশ্বরদীতে জামায়াত এনসিপি মতবিনিময় উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধ

14

পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

15

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

16

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলে

17

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ক

18

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

19

শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিনী সুস্থতা কামনায় মুন্সিগঞ্জে

20