জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে তিন ইউনিয়নে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

মোঃ ফরমান উল্লাহ।।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার তিন ইউনিয়নে মাদক বিরোধী  সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৮ আগস্ট) উপজেলার ফরিদপুর,ছয়সূতি ও উছমানপুর ইউনিয়নে পৃথক পৃথকভাবে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
"জীবন কে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন,চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে"এ স্লোগানকে সামনে রেখে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদক বিরোধী সেমিনার ফরিদপুর আনন্দ বাজারস্থ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম মাজহারুল ইসলাম। 
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা,কিশোরগঞ্জের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর প্রতিনিধি  এসআই সুজন বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, ফরিদপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃগিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃআনোয়ার হোসেন সরকার,ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভুঞা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জসিম উদ্দিন,প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, ফরিদপুর ইউপি সদস্য মোঃ শামসু মিয়া,ফরিদপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের সভাপতি মোঃ বাবুল মিয়া, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ,মোঃ নাঈমুজ্জামান নাঈম, মোঃ সবুজ মিয়া ও আজিজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও ফরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেনিনার সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুশফিকুর রহমান।
পরে দুপুর ১টার দিকে ছয়সূতি ইউনিয়ন পরিষদ এবং বিকাল ৪টার দিকে উছমানপুর ইউনিয়ন পরিষদে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্টিত

1

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

2

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া'য়)ধানের শীষের চুড়ান্ত কান্ডারী রুহুল আম

3

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

4

দূর্গাহাটায় সার্ক সমিতির প্রতারণায় ক্ষতবিক্ষত শত পরিবার

5

নগরীতে পুলিশ সদস্যের কাছ থেকে বোনের বিয়ের টাকা ছিনতাই, গ্রেফ

6

নওগাঁর মান্দায় ইতিহাস গড়লেন ডাঃ ইকরামুল বারী টিপু

7

আলীকদমে বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ গ্রেপ্তার, আলীকদম সদর থা

8

নির্বাচনী প্রচারণা কাজে বাধা দেওয়ায় ফরিদপুর - ৪ এ সতন্ত্র প্

9

মোংলার চিলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল ধানের শ

10

টুঙ্গিপাড়ায় অভিভাবক ও শিক্ষকের মধ্যে বাক-বিতন্ডার জেরে সড়

11

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফজল শেখ

12

একটা দল মিথ্যা আশ্বাস দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা

13

১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতিয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুত

14

‎নওগাঁর নিয়ামতপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

15

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

16

বাঞ্ছারামপুরে গাঁজা সহ ১জন গ্রেফতার

17

র‍্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ৯টি এয়া/রগা/ন উদ্ধার

18

পাঁচবিবিতে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

19

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে দিনাজপুর পুলিশ সুপার কার

20