জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বিতর্ক

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে কর্মরত জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে কেন্দ্র করে চলমান আলোচনা–সমালোচনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।

জানা গেছে, ২০১৮ সালের ৯ নং চর ভুরুঙ্গামারী ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি হিসেবে তার নাম উল্লেখ রয়েছে। তবে সাম্প্রতিক একটি মামলায় তাকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দেখানো হয়েছে—যা স্ববিরোধী বলে দাবি করছেন স্থানীয়রা।

এ নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, উপজেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি বা সাধারণ সম্পাদক যদি ভুয়া প্রত্যয়নপত্র বা বিভ্রান্তিকর কমিটি প্রদান করে থাকেন, তবে বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া জরুরি।

পেশাগত জীবনে দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত আনোয়ার হোসেন বর্তমানে কারাগারে আছেন। সহকর্মীদের দাবি, তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেওয়াটাই আজ তার জন্য বড় বিপদ ডেকে এনেছে। তাদের ভাষ্য, “মানুষ বিপদে পড়লে মানুষই তাকে আরও বিপদে ফেলে”—এই বাস্তবতার মুখোমুখি হয়েছেন আনোয়ার।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, তারা ইতোমধ্যে কেন্দ্রীয় বিএনপি মহাসচিব, পুলিশ প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত আবেদন দাখিল করেছেন। অন্যদিকে, তার মুক্তির দাবিতে আগামী বুধবার ও বৃহস্পতিবার দুটি স্থানে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন আয়োজনের প্রস্তুতি নিয়েছেন।

স্থানীয় সাংবাদিক সমাজ বলছে, আনোয়ার হোসেনের রাজনৈতিক পরিচয় যদি উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করা হয়ে থাকে, তবে ঘটনাটির সঠিক ও নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশুর মৃত্যু

1

মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফ

2

অটোর চাবির আঘাতে বন্ধু খুন

3

পটুয়াখালী মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

4

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

5

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কিশো

6

বাঞ্ছারামপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পুনঃ কমিটি গঠন ও শপথ

7

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুল

8

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

9

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

10

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

11

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

12

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

13

সাংবাদিক সংগঠন বিএমএসএফ'র সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন

14

নান্দাইলে গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনার অভিযোগ তুলে নিতে বাদীক

15

কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

16

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

17

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

18

দেশের জন্য জীবন দিব তবুও আমেরিকার কাছে মাথা নত করবো না

19

ঘোড়াঘাটে এলজিইডির ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

20