জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙ্গনরোধে সমাবেশ

মোঃ এরশাদুল হক।।

ধরলা নদীর তীব্র ভাঙন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডপ কে বাঁচানোর দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
রোববার   বিকেল ৫ টা থেকে  ৬ টা পর্যন্ত ঘন্টাব্যাপী ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমন্ডপ এলাকার ধরলা নদীর পাড়ে  মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে এ মানববন্ধনে ধরলার ভাঙনের শিকার শত-শত পরিবারের লোকজনসহ ওই এলাকার হাজারো  নারী-পুরুষ অংশগ্রহন করেন।  
স্থানীয়রা জানান, গত দেড় মাসে কমপক্ষে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। কোন ক্রমেই নদী ভাঙন ঠেকানো যাচ্ছে না। চোখের সামনে শতশত বিঘা আবাদি জমি গিলে খাচ্ছে,আগ্রসী ধরলা নদী। বিলীন হয়ে যাচ্ছে বসত বাড়ি সহ পূর্ব পুরুষের কবর । 
মানববন্ধন ও সমাবেশে ভাঙন কবলিত পরিবারের পক্ষে সালেকা বেওয়া, আবু সিদ্দিক, কান্না জরিত কন্ঠে বলেন, আমাদের ফসলি জমি, বসত ভিটা এমনকি আমাদের বাপ-দাদার কবরও বিলীন হয়ে যাচ্ছে, এই ভাঙ্গন থেকে আমাদের বাঁচান, তারা সরকারের কাছে নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থার দাবি জানান। 
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা  উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সহ-সভাপতি,সাবেক স্বাস্থ্য পরিচালক ডা: শাহাদত হোসেন, সংগঠনের সহ-সভাপতি ও কুড়িগ্রাম জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী, সংগঠনের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক  অধ্যাপক নাজমুন নাহার বিউটি,জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, যুগ্ম সম্পাদক, এ্যাডভোকেট আশরাফ আলী, যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সমসাময়িক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই

1

বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের অধ্যাপক ড. সাইদুর

2

ময়মনসিংহে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে

3

Medal of Success 2025-এ সম্মানিত হলেন অনন্য সফলতার অধিকারীরা

4

পলাশে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

5

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃ

6

শ্রীমঙ্গলের আশিদ্রোনে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জ

7

রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামীলীগ নেতা আওয়ালের বহুতল

8

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষ

9

ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের তিন ভাইকে সিআইপি সম্মাননা

10

ঝিনাইদহের অকাল বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠজুড়ে লণ্ডভণ্ড পাকাধান

11

ধরমন্ডল সড়কে বেহাল দশা জুন দুর্ভোগ চরমে

12

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

13

মোংলার চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠিত হয

14

অবশেষে আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো পাবনার নগরবাড়ী আধুনিক

15

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

16

তাড়াশ পৌর প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত নতুন আহ্বায়

17

ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

18

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

19

সুনামগঞ্জ জেলা পুলিশে ডিআইজির বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যা

20