কুড়িগ্রামের কচাকাটায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসরদের সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তাবিত কচাকাটা উপজেলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসরদের সহায়তায় কিছু নামধারী দলছুট বিএনপি'র কথিত নেতা কতৃক গত ১৮ই জুন কচাকাটা বাজারস্থ বিএনপি কার্যালয়ে দখল করতে এসে জনতার হাতে গন ধোলাইয়ের শিকার হয়ে গত২৪শে জুন কেদার ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃমজিবর রহমান ইউসুফ (জমিদার)কতৃক কেদার ইউনিয়ন বিএনপি ওসকল অঙ্গ সংগঠনের ৩০নেতা কর্মীদের নামে একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে গতকাল ২৭/৬/২০২৫ইং রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় কচাকাটা বাজার বিএনপি অফিস কার্যালয়ের সামনে অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও দাগী সন্ত্রাসী ও চাঁদাবাজি আসামিদের বিরুদ্ধে আইননুগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় কেদার ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ও উপজেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মোঃ সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী (সাবেক চেয়ারম্যান ১৪ নং কেদার ইউনিয়ন পরিষদ) এর সভাপতি তে বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের সাবেক সকল সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তোলা ব্যাপারী, বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কচাকাটা বাজার বণিক সমিতির সফল সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল, বক্তব্য রাখেন সাবেক যুবদল সভাপতি আব্দুস সালাম, বক্তব্য রাখেন সাবেক যুবদল সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
প্রতিবাদ সভায় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ প্রায় ১০০০ লোকের সমাগমে প্রতিবাদ সভাটি সফলভাবে সম্পন্ন হয়।
প্রতিবাদ সভায় নেতাকর্মীরা অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একটি বিশাল মিছিল বের করে কচাকাটা থানা এলাকা সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।