মোঃ মিজানুর হমান শাহীন।।
কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দান বাক্স খোলা হয়েছে। এতে মিলেছে ৩২ বস্তা টাকা । সেই সঙ্গে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও।
৪ মাস ১৭ দিন (১৩৯দিম) পর শনিবার (৩০ আগস্ট) সকাল সোয়া ৭টায় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মো: হাছান চৌধুরীর নেতৃত্বে মসজিদের দান বাক্সগুলো একে একে খোলা হয়।
প্লাস্টিকের বস্তায় টাকা ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেয়া হয়। এরপর শুরু হয় গণনার কাজ। গণনায় পাগলা মসজিদের মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার ৩৪০ জন ছাত্র এবং রুপালী ব্যাংকের ১০০জন কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ৪৪০জন অংশ নিয়েছেন।
সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য ছাড়াও মসজিদ মাদরাসার ৩০জন কর্মকর্তা কর্মচারীও গণনায় অংশ নিয়েছেন।
এর আগে চলতি বছরের ১২ এপ্রিল পাগলা মসজিদটির দান সিন্দুক থেকে পাওয়া গিয়েছিল ৯ কোটি ১৭লক্ষ ৮০ হাজার ৬৮৭ টাকা।