জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে ছুরিকাঘাত করে যুবককে হত্যা

মো: ইলিয়াস চৌধুরী।।

গাজীপুরের কালিয়াকৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকবর মিয়া (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত লিমন (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ। 
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  সকাল ১১ টার দিকে 
কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা সরকার বাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত আকবর মিয়া, যশোরের কেশবপুর উপজেলার ভান্ডাখুলা গ্রামের মোবারক মোড়লের ছেলে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিমন ও আকবর দুজনেই কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা এলাকার মিণ্টু মিয়ার পোল্ট্রি দোকানের কর্মচারী ছিল। বৃহস্পতিবার সকালে দুজনের মধ্যে বাক বিতর্ক হয়। একপর্যায়ে লিমন ক্ষিপ্ত হয়ে মুরগি জবাই করার ছুরি দিয়ে আকবরকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আব্দুল মান্নান জানান, দোকানের অভ্যন্তরীণ বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

1

জনস্বাস্থ্যের ঝুঁকি, ‘রসের মিষ্টি’কে ফের জরিমানা করল প্রশাসন

2

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

3

এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব

4

‎দেশের মাটি ও মানুষই ছিল বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শক্ত

5

ভাঙ্গুড়ায় নাশকতা ঠেকাতে জামায়াত নেতাকর্মীদের অবস্থান কর্মস

6

আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু

7

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

8

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

9

নান্দাইলে নবযোগদানকৃত ইউএনও ফাতেমা জান্নাতের পরিচিতি ও মতবিন

10

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে খেজুরের রস থেকে গুড় তৈরির মৌসুম

11

শোক পালনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্

12

টুঙ্গিপাড়ায় যুবলীগের পদ থেকে মোঃ লিটন শেখ অরুনের স্বেচ্ছা

13

ধামরাইয়ে কৃষ্ণনগর ২০ শষ্যা সরকারি হাসপাতালে ঝুলছে তালা

14

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

15

স্টারলিংক কর্মসূচিতে নতুন মাইলফলক ছুঁলো স্পেসএক্স

16

সাপাহারে আগাম শীতে জমে উঠেছে গরম কাপড় ও লেপ-তোশকের বাজার

17

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

18

‎ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত তীব্র যানজট

19

ঈশ্বরদীতে রুপপুর প্রকল্পের শ্রমিকের কাছে থেকে নগদ টাকা মোবাই

20