জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে নারীর ক্ষমতায়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

 এস এম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ 


জাতিসংঘের নারী উন্নয়ন সংস্থা ইউএন উইমেনের সহায়তায় এবং মিশন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে "পরিবার ও স্থানীয় সরকার পর্যায়ে নারীর ক্ষমতায়নকে সমর্থন ও শক্তিশালীকরণ" শীর্ষক প্রকল্পের আওতায় কর্মীদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী অর্গানাইজেশন ডেভেলপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।রবিবার (১৪ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন আজকের যুগের এক অবশ্যম্ভাবী দাবি।পরিবার থেকে স্থানীয় সরকার পর্যন্ত প্রতিটি স্তরে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। মিশন মহিলা উন্নয়ন সংস্থার এই উদ্যোগ শুধু নারীদের নয়,গোটা সমাজকেই উপকৃত করবে।এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মনোয়ারা খাতুন, প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত কনসালটেন্ট উত্তম কুমার সরকার এবং প্রকল্প কো- অর্ডিনেটর শেখ আব্দুল্লাহ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহরিয়ার জামান।প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মীরা,তাঁদের মধ্যে রয়েছেন আফরিন নেহা, শারমিন সুলতানা,বিদ্যাবতী, রীনা রাণী,সাদিয়া আফরোজ, অন্তরা মণ্ডল,সোনিয়া জামান, তাসরিফা পারভীন, জাকিয়া সুলতানা কেয়া, মৌমিতা রায় এবং মোছাঃ আঙ্গুরা পারভীন।নারী কর্মীরা জানান, এ প্রশিক্ষণ তাঁদের দক্ষতা বাড়ানোর পাশা পাশি আত্মবিশ্বাস তৈরি করবে। তাঁরা মনে করেন, এই কার্যক্রমের মাধ্যমে মাঠপর্যায়ে গিয়ে প্রকৃত পক্ষে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।সচেতন মহলের অভিমত, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ না থেকে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদে দেশের উন্নয়ন যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ২ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্

1

সিলেটের ওসমানীনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

2

সিলেটের মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

3

চবিতে নারী শিক্ষার্থীদের বহিষ্কার ও পলিটেকনিকের শিক্ষার্থীদে

4

তাড়াশ পৌর প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত নতুন আহ্বায়

5

নিয়ামতপুরে ৩১ দফার লিফলেট বিতরণ

6

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

7

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

8

পহেলা নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরায় আট মাসের নি

9

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

10

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

11

বগুড়ায় পরকীয়ার জেরে স্বামীকে খুন

12

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

13

বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

14

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

15

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

16

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

17

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

18

সমাজ উন্নয়নে ২৩ বছরে পদার্পণ গাইবান্ধার সমাজ উন্নয়ন পল্লী সং

19

রায়গঞ্জে কৃষকদের সঙ্গে সরিষা চাষের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত

20