জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে তিনদিন পরও সন্ধান মেলেনি ষষ্ঠ শ্রেণির ছাত্রীর

 সেলিম আহম্মেদ (সাতক্ষীরা)শ্যামনগর প্রতিনিধি। 


সাতক্ষীরার কালিগঞ্জে খাদিজা খাতুন (১২) নামে এক শিক্ষার্থী তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের আব্দুলখালী গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ও পিডিকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

ওই স্কুলছাত্রীকের শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের কাদের বাউলিয়ার ছেলে মিজান বাউলিয়া (৩৩), তার পিতা কাদের বাউলিয়া (৫৫), মা মোছাঃ মেহেরুন নেছাসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩জন ব্যক্তি অপহরণ করেছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ ছাত্রীর পিতা জাহাঙ্গীর আলম।

লিখিত অভিযোগে জাহাঙ্গীর আলম (৪২) জানান, আমার কন্যা মোছাঃ খাদিজা খাতুন কালিগঞ্জের পিডিকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির নিয়মিত ছাত্রী। প্রতিদিন সকাল ৭টার দিকে সে বাড়ি হতে বিদ্যালয়ে যায় এবং দুপুর ২টার দিকে বাড়িতে আসে। প্রতিদিনের ন্যায় গত ৬ অক্টোবর সকাল ৭টার দিকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও সে ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

অজ্ঞাতনামা ব্যক্তি মাঝে মধ্যে ০১৯২৪-৬৮৮৪৯১ নাম্বার হতে আমার ব্যবহৃত ০১৯৯৬-৬৬৭৫৪৮ নাম্বারে ফোন দিয়েও কথাবার্তা বলছে না। শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের কাদের বাউলিয়ার বিবাহিত ছেলে সৌদিআরব ফেরত মিজান বাউলিয়া তার মেয়েকে স্কুলে যাতায়াতের পথে প্রেমের প্রস্তাব দেয়ার পাশাপাশি উত্যক্ত করতো। খাদিজা খাতুন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মিজান বাউলিয়া তাকে অপহরণ করবে বলে প্রায়ই হুমকি দিতো।

একপর্যায়ে গত ৬ অক্টোবর সকাল ৭ টার দিকে বাড়ি থেকে বের হয়ে কাটুনিয়া কলেজ মোড়ে যাত্রীছাউনির নিকট পৌছালে মিজান বাউলিয়া ও অন্যান্য আসামিরা খাদিজা খাতুনকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে, তিনদিন পার হলেও মেয়ের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় রয়েছেন। তাকে দ্রুত উদ্ধারে পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা বলেন, নিখোঁজের ঘটনায় বুধবার (৮ অক্টোবর) স্কুলছাত্রী খাদিজা খাতুনের পিতা জাহাঙ্গীর আলম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারের প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানি

1

জুইদন্ডী হাজী বাজার, প্রিমিয়ার লীগ লং পিচ ক্রিকেট টুর্নামেন্

2

আনোয়ারার সন্তান ওমান সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত

3

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

4

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

5

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

6

ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানবব

7

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপন

8

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

9

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

10

কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিন

11

সেনবাগে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত

12

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

13

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

14

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্

15

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

16

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি

17

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

18

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

19

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান

20