সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম নারায়ণপুর কারিকারপাড়া মসজিদ সংলগ্ন ইটের সলিং রাস্তা সংস্কার করা হয়েছে কিশোরদের সক্রিয় অংশগ্রহণে।শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় ব্রেকিং দ্য সাইলেন্স-এর টিডিএস ও স্প্রিট কল প্রকল্পের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়।সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দেন কমিউনিটি ফ্যাসিলিটেটর (সিএফ) মোঃ সবুজ হোসেন। তার তত্ত্বাবধানে কিশোরদের স্বেচ্ছাশ্রমে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজে অংশ নেয়।
মোঃ সবুজ হোসেন বলেন এই উদ্যোগের মাধ্যমে কিশোরদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্বগুণ এবং কাজের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। ছোট পরিসরে হলেও তারা তাদের এলাকাকে সুন্দর রাখতে ভূমিকা রাখছে এটিই আমাদের সাফল্য।
স্থানীয় অভিভাবক ও পথচারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান,যেখানে অনেক সময় রাস্তা সংস্কারে কর্তৃপক্ষের দৃষ্টি যায় না, সেখানে কিশোরদের এমন উদ্যোগ প্রশংসনীয় ও উদাহরণযোগ্য।উল্লেখ্য, ব্রেকিং দ্য সাইলেন্স দীর্ঘদিন ধরে শিশু, কিশোর ও যুবদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।
মন্তব্য করুন