Mst: Meherun Nesa
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের বিষ্ণুপুরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

এসএম শাহাদাত

কালিগঞ্জের  বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া মৌজায় রাতের আঁধারে স্যালো মেশিনের মাধ্যমে নোনা পানি তুলে বোরো ধানের বীজতলা নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক আলাউদ্দীন মোড়ল।অভিযোগ সূত্রে জানা যায়, বেজুয়া মৌজায় প্রায় ৭.১৭ একর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যে এক সপ্তাহ আগে বীজতলা প্রস্তুত করেন কৃষক আলাউদ্দীন মোড়ল। রবিবার (২১ ডিসেম্বর) রাতে পরিকল্পিতভাবে পাশের একটি পুকুর থেকে স্যালো মেশিনের মাধ্যমে নোনা পানি উঠিয়ে তাহার বীজতলায় প্রবেশ করানো হয়, ফলে বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।ভুক্তভোগী কৃষক আলাউদ্দীন মোড়ল জানান, বেজুয়া গ্রামের মৃত শেখ আমিন উদ্দিনের পুত্র ও সাবেক ইউপি সদস্য শেখ শফিকুল ইসলামের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও জানান, শফিকুল ইসলামের ভাই ও বোনদের কাছ থেকে তিন বছর মেয়াদে ৭.১৭ একর জমি লিজ নিয়ে বৈধভাবে বোরো ধান চাষের প্রস্তুতি নিয়েছিলেন। 
কিন্তু বীজতলা নষ্ট হওয়ায় চলতি মৌসুমে বোরো আবাদ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দীন মোড়ল বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ স্থানীয়রা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কয়েক দিনের মধ্যেই বোরো ধানের চাষ শুরু হওয়ার কথা ছিল। কৃষকের এমন ক্ষতি কোনোভাবেই কাম্য নয়।এদিকে স্থানীয়রা জানান, শফিকুল ইসলামের মৎস্য চাষের পুকুর থেকে পাইপের মাধ্যমে পানি প্রবাহিত হয়ে বীজতলায় ঢুকেছিল। পরে এলাকাবাসীর সহায়তায় ওই পাইপের মুখ বন্ধ করে দেওয়া হয়।
অন্যদিকে অভিযুক্ত শেখ শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই এবং এ বিষয়ে কিছুই জানি না।”
ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষক দ্রুত ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর প্রতি

1

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়

2

৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

3

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

4

কুয়েটে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি,

5

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার

6

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

7

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া'য়)ধানের শীষের চুড়ান্ত কান্ডারী রুহুল আম

8

আজ বিকেল থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন

9

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবির নেতার

10

দিনাজপুর-৫ আসনে এস. এম. জাকারিয়া বাচ্চুর পক্ষে ব্যাপক গণসংযো

11

মানব কণ্ঠের জেলা প্রতিনিধির পদত্যাগ

12

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

13

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ উইথ নকিবুল হুদ

14

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত

15

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল ছাত্র- যুব সমাবেশ অনুষ্ঠ

16

তালায় সাসের SMART প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনু

17

সদরপুরে মাদ্রাসা পড়ুয়া ১১বছরের শিশু মেয়ে পিতার দ্বারা ধর্ষণে

18

শিবচরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

19

রাজারহাটে আলোচিত নৈশ্য প্রহরী তপন হ/ত্যাকাণ্ডের ম্যানেজারসহ

20