জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষমেলার উদ্বোধন করেন ইউএনও অনুজা মন্ডল

এসএম শাহাদাত।।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ১০ দিনব্যাপী ৭ম বার্ষিকী বৃক্ষমেলা।মেলার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মণ্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, কালিগঞ্জ থানা সেকেন্ড অফিসার শাহাদাত হোসেন, এসআই রাজিব সরদার, চাঁচাই সবুজ সংঘের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সহ-সভাপতি আকরাম হোসেন, কোষাধ্যক্ষ সনজয় মণ্ডল, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক সুমন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক লাল্টু ইসলাম ও আশরাফুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না এটি মানুষের টিকে থাকার অন্যতম উপাদান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ আন্দোলনকে আরও জোরদার করতে হবে।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও অনুজা মণ্ডল বলেন,
প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে তার যত্ন নেয়, তবে আমাদের পরিবেশ আরও নিরাপদ, সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠবে। গাছ শুধু ছায়া দেয় না, এটি আগামী প্রজন্মের জন্য জীবন তৈরি করে।সভাপতির বক্তব্যে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন,এই বৃক্ষমেলা কেবল প্রদর্শনী নয়, এটি মানুষের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতার বীজ বপনের একটি প্রচেষ্টা।বৃক্ষমেলায় স্থানীয় নার্সারি মালিক, কৃষক, শিক্ষার্থী ও পরিবেশ প্রেমীরা অংশ নিয়েছেন। প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশ সচেতনতামূলক আলোচনা ও বৃক্ষ বিক্রয় অনুষ্ঠিত হবে।মেলা চলবে আগামী ১৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত।সবুজে ভরে উঠুক চারপাশ প্রকৃতিই আমাদের প্রাণ, বৃক্ষই আমাদের জীবন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

1

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

2

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহ

3

মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

4

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

5

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

6

জায়ান হত্যার ২৪ দিনেও হত্যাকারীর বিচার পেলনা জায়ানের পরিবার

7

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

8

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

9

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

10

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

11

পানছড়ি সীমান্তে ৩ বিজিবির অভিযানে দেড় লক্ষ টাকার চোরাচালানী

12

সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

13

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

14

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

15

মাদারীপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন "সেনাপতি দিঘি"

16

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

17

সিলেট লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত

18

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব

19

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

20