জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালাদরাপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিতর্কিত কমিটি বিলুপ্তির দাবিতে মানববন্ধন

বার্তা প্রেরক 
শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 

নোয়াখালী সদরের ৯ নং কালাদরাপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত বিতর্কিত কমিটি বিলুপ্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় তারা কমিটিতে পদ বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

বুধবার (০১ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে।

উল্লেখ্য গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, যুগ্ন আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত কালাদরাপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটি গঠনের পর থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নবঘটিত কমিটি থেকে পদত্যাগ করেন। তারা অভিযোগ করেন, পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে। সুসময়ের সুবিধাবাদীদের দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে বিধায় ২৭ জন সদস্য কমিটি থেকে পদত্যাগ করেছে।

তারই ধারাবাহিকতায় আজকের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান আহ্বায়ক ইমরান হোসেন সাহাব উ্দিন দলের দুঃসময়ে কোন তৎপর ভূমিকা রাখেননি এবং আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে সখ্যতা রেখে সব সময় সুবিধাজনক অবস্থানে ছিলেন। এমনকি এবারের স্বেচ্ছাসেবক দলের অত্র ইউনিয়ন কাউন্সিলে আওয়ামী লীগ নেতা নুরুল আমিন মাঝির পৃষ্ঠপোষকতায় ও অনৈতিক লেনদেনের তদবিরে সাহাব উদ্দিনকে আহবায়ক করা হয়েছে। এবং যে মাহমুদুল হাসান কখনো পদের জন্য প্রার্থী ছিল না, কাউন্সিলের এক সপ্তাহ আগে প্রার্থী বানিয়ে তাকে সিনিয়র যুগ্ন আহবায়ক বানানো হয়েছে। এখানে অনৈতিক লেনদেনের মাধ্যমে পদ বাণিজ্য করে কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিতে কোন ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। সেই কমিটি থেকে আমরা পদত্যাগ করেছি। আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি। এবং অনতিবিলম্বে এই বিতর্কিত কমিটি বিলুপ্ত করে নতুনভাবে কমিটি করার দাবি জানাচ্ছি। একই সাথে এই পদ বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের বিচার দাবি করে হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি।

মানববন্ধনে পদত্যাগকৃত যুগ্ন আহবায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির পদত্যাগকৃত সদস্য সচিব ও সভাপতি প্রার্থী ইয়াসিন আরাফাত, পদত্যাগকৃত যুগ্ন আহবায়ক মিরাজ হোসেন, পদত্যাগকৃত যুগ্ন আহবায়ক মো. শাকিল সম্রাট,পদত্যাগকৃত যুগ্ন আহবায়ক সালাউদ্দিন প্রমুখ। এ সময় কমিটি থেকে পদত্যাগকৃত অন্যান্য পদবীধারীরাসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

1

গিলাতলা আইডিয়াল প্রি- ক্যাডেট স্কুল বার্ষিক পরীক্ষার ফলাফল

2

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ ইক

3

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

4

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফি

5

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব

6

নরসিংদী পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ

7

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

8

যশোর-৬ (কেশবপুর) আসনে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের

9

গোয়ালন্দে অন্যর জমি দখল করে বিক্রয় অভিযোগে সংবাদ সম্মেলন

10

শ্রীমঙ্গলে সাত দিনব্যাপী হরিনামযজ্ঞের সমাপ্তি

11

শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

12

মোহাম্মদপুরে বাসায় মা–মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ

13

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

14

মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্

15

পুতিনের ‘গোপন’ বড় সন্তানের প্রথম ছবি ঘুরে বেড়াচ্ছে অনলাইনে

16

ডাসারে-নির্বাচনী কর্মকর্তাদের সাথে, জেলা প্রসাশকের যৌথ মত বি

17

যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন তাদের

18

পার্বতীপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ বিজয়ীদের

19

শাহরাস্তিতে গাঁজাসহ যুবক আটক

20