জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগির স্বাস্থ্যসেবা

 উওম দাস 

গাজীপুরের কাপাসিয়ার প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাপত্র এবং ওষুধ বিতরণ করা হয়েছে। ১৪ ডিসেম্বর সকালে উপজেলার বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খান আঃ হাই সরকার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান। 

কাপাসিয়ার কৃতিসন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিকতার সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেনের পরিচালনায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির সিনিয়র নেতা ফ ম মমতাজ উদ্দীন রেনু। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, আবুল বাসার মাষ্টার, সাইফুল ইসলাম জামাল, নজরুল ইসলাম, বেলায়েত হোসেন ডাক প্রমুখ। 
এলাকার কৃতিসন্তান ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত এবং জাতীয়তাবাদী মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ সহিদুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এবং মর্ডান সেবা ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক নারী-পুরুষ বিভিন্ন রোগের সেবা গ্রহণ করেন। ঢাকা থেকে আগত মেডিকেল টিমে ছিলেন কার্ডিয়াক সার্জন ডাঃ মোঃ সাজেদুল বারী, মেডিসিন বিভাগের ডাঃ নিশাত তাসনিম, ডাঃ ওয়ালিসা ইব্রাহিম, ডাঃ হুমাইরা বিনতে আহমেদ, ডাঃ আয়েশা সিদ্দিকা এশা, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাসুদুর রহমান, গাইনোকলজিস্ট ডাঃ মেজর (অব:) শিরিন আক্তার। 
প্রত্যন্ত অঞ্চলের সহস্রাধিক নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে তাদের বিভিন্ন রোগের চিকিৎসাপত্র ও ওষুধ পেয়ে খুশি। এছাড়া দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মেডিকেল ক্যাম্পেইন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ সার্বক্ষণিক সহযোগিতা করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

1

সুবর্নচর উপজেলা বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তি

2

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানি

3

চকরিয়ায় নতুন হাওয়া

4

চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উ

5

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

6

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

7

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

8

পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের সময়সীমা শেষ, সাড়ে ১৫ লাখ ভোটা

9

বারহাট্টায় ডেবিল হান্টে উপজেলা যুবলীগের সভাপতিসহ আটক তিন

10

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

11

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

12

জ্ঞানানকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে

13

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহোদর দুই ভ

14

বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক

15

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

16

যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্

17

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

18

সুখের মোহ

19

মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন

20