মাইদুল ইসলাম।।
রংপুর কাউনিয়ায় বর্ণাঢ্য র্যালি,মৎস্য অবমুক্তকরণ ও আলোচনার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে রেলিতে অংশগ্রহণ করেন, রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুলক হক ভরসা, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম শফি, উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস ( অতিরিক্ত দায়িত্ব ), উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুফিয়া সুলতানা সরদার, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: সাইদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল গফুর মন্ডল,উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ প্রমুখ। র্যালিটি কাউনিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ক্যাম্পাসের পুকুরে এসে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করেন।
মন্তব্য করুন